বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আসবে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ১৯:২৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৯:৩৫

বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আসবে আয়ারল্যান্ড অবশেষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়া নিরাপত্তার কারণে বিশ্বকাপ বর্জন করলেও তাদের জায়গায় আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে একটু সময় নেয় দেশটির ক্রিকেট বোর্ড। অবশেষে বিশ্বকাপে দল পাঠাতে সমর্থ হয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট।
এ প্রসঙ্গে আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আইসিসির কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের অস্ট্রেলিয়ার পরিবর্তে বিশ্বকাপে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা সেখানে গেলেও এই মুহূর্তে আমরা মনে করছি সেখানে নিরাপত্তা অবস্থা উচ্চ ঝুঁকিতেই রয়েছে। তবে আমরা এই মুহূর্তে বিশেষজ্ঞদের পরামর্শেই নির্ভর করে পরবর্তী পদক্ষেপগুলো নিবো।’
এবারের বিশ্বকাপে গ্রুপ ডিতে অস্ট্রেলিয়ার জায়গায় খেলবে আয়ারল্যান্ড। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ২৮ জানুয়ারি ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে তারা।
এর আগে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছিল আয়ারল্যান্ড ক্রিকেট। বাংলাদেশে আসলেও সার্বিকবিষয়গুলো পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট সংস্থা।

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের