শাহরুখের মান বাঁচানো ইনিংসও জেতাতে পারেনি পাঞ্জাবকে!

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, ২৩:৪০আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২৩:৪৬

আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানদের তালিকায় আছে মারকুটে সব ব্যাটসম্যান। আর সেই পাঞ্জাব কিংসই কিনা তুলতে পারলো ৮ উইকেটে ১০৬! অধিনায়ক লোকেশ রাহুল (৫), মায়াঙ্ক আগারওয়াল (০), ক্রিস গেইল (১০) ও দীপক হুদারা (১০) যেখানে থিতু হতে পারেননি। সেখানে মান বাঁচানো ইনিংস খেললেন শাহরুখ খান।

টস হেরে শুরুতে ব্যাট করা দলটি ২৬ রানেই হারিয়ে বসেছিল ৫ উইকেট! সেই শাহরুখ ৩৬ বলে ৪৭ রানের ইনিংস না খেললে আরও শোচনীয় অবস্থাই হতো পাঞ্জাবের। শাহরুখের মান বাঁচানো ইনিংসে অবশ্য ৮ উইকেটে ১০৬ রানই করতে পেরেছে কিংস। শাহরুখের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়।

তাতেও অবশ্য ৬ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঞ্জাবকে। দলটিকে ধসিয়ে দিতে একাই ভূমিকা রাখেন চেন্নাই পেসার দীপক চাহার। ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

এদিন অবশ্য চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন অধিনায়ক ধোনি। আর তার মাইফলকের ম্যাচেই এবারের আসরে প্রথম জয়ের স্বাদ পেলো চেন্নাই।

পাঞ্জাবের দেওয়া লক্ষ্য ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই টপকে যায় ধোনির দল। ২৪ রানে ওপেনার গায়কোয়াড ফিরে গেলে ফাফ দু প্লেসি ও মঈন আলীর ব্যাটেই জয়ের পথ এগিয়ে যেতে থাকে চেন্নাই। মঈন অবশ্য ৩১ বলে ফিরে যান ৪৬ রান করে। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছয়।

সুরেশ রায়না ও আম্বাতি রাইয়ুদু দ্রুত ফিরলেও অপরপ্রান্ত আগলে ছিলেন দু প্লেসিস। ধীর গতিতে খেলে ৩৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে সঙ্গী ছিলেন স্যাম কারেন। তার বাউন্ডারিতেই চেন্নাই ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ১৫.৪ ওভারে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের