দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে মুমিনুল করলেন ৪৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৯:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৯:৩৬

শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে রবিবার। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা মোটামুটি ভালো করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি বোলাররা। বিশেষ করে পেসাররা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। আগের দিন তামিম-সাইফ-শান্তদের ব্যাটিং অনুশীলনের পর রবিবার লিটন-মুমিনুলরা ভলোই ব্যাটিং অনুশীলন করলেন। তবে দু’জনই পারফেক্ট ব্যাটিং অনুশীলনটা করতে পেরেছেন দ্বিতীয়বারের সুযোগে!

রবিবার প্রথম সেশন শেষে তিন উইকেট হারিয়ে মুমিনুলের দলের সংগ্রহ ছিল ৮৯ রান। সেখানে অধিনায়ক মুমিনুল সাজঘরে ফিরেছিলেন রানের খাতা না খুলেই! লিটন ২৭ রান করে স্বেচ্ছায় অবসরে যান। দু’জন অবশ্য ব্যাটিং করেন দ্বিতীয় দফায়ও। মুমিনুল দ্বিতীয়বার ৬ নম্বরে নেমে খেলেন ৪৭ রানের ইনিংস। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ২৭ রান করে স্বেচ্ছায় সাজঘরে যাওয়া লিটন সাত নম্বরে নেমে খেলেন ৬৪ রানের ইনিংস। এছাড়া মিঠুনের ব্যাট থেকে আসে ২৮ রান, আরেক ওপেনার সাদমান ১৯ ও ইয়াসির আলী ১৫ রান করে আউট হয়েছেন। সবমিলিয়ে ৭১ ওভারে ২২৫ রান করে সবুজ দল।

প্রথম দিনে সবুজ দলের বোলাররা উইকেট তুলে নিতে না পারলেও লাল দলের বোলাররা ৬ বার আউট করেছেন সবুজ দলের ব্যাটসম্যানদের। এরমধ্যে সবচেয়ে সফল ছিলেন মিরাজ। তিনি ৪১ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

আগের দিন মুমিনুল হকের সবুজ দলের বিপক্ষে তামিমের লাল দল ব্যাট করে ৬ উইকেট হারিয়ে করেছে ৩১৪ রান। হাফসেঞ্চুরি পেয়েছেন তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সবচেয়ে বেশি ৬৬ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফিরেছেন মুশফিক। এছাড়া তামিম ৬৩, নাজমুল ৫৩, সাইফ ৫২, নুরুল হাসান ৪৮ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন।

তামিমের নেতৃত্বাধীন লাল দল ও মুমিনুল হকের নেতৃত্বাধীন সবুজ দল ভাগ হয়েই প্রস্তুতি ম্যাচটি খেলেছে। ২১ জনের স্কোয়াড হওয়ায় দুই দল করতে একজন খেলোয়াড়ের কমতি ছিল। ওই জায়গা পূরণে নেওয়া হয়েছে দলের সাপোর্টিং স্টাফের এক সদস্যকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান