হাসপাতালে হৃদরোগে আক্রান্ত মুরালিধরন  

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১১:১১আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১১:১১

রবিবার কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন লঙ্কান গ্রেট ও সানরাইজার্স হায়দরাবাদ বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন। এর পর ভর্তি হন হাসপাতালে। পরে জানা গেছে, হৃদযন্ত্রের ব্লক সারাতে এরই মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়েছে সাবেক এই স্পিনারকে।

মুরালির অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে চেন্নাইয়ের কাভেরি হাপসাতালে। জানা গেছে, এখন তার অবস্থা স্থিতিশীল।

আইপিএলে আসার আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন মুরালি। শ্রীলঙ্কাতে এ নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। এ ব্যাপারে সানরাইজার্স প্রধান নির্বাহী শানমুগানাথান ক্রিকবাজকে বলেছেন, ‘শ্রীলঙ্কায় থাকতেই তিনি হৃদযন্ত্রের ব্লক নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। তাকে প্রাথামিকভাবে বলা হয় যে, স্টেন্ট বসানোর দরকার নেই। কিন্তু চেন্নাইয়ের হাসপাতালে তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে বলা হয়।  তিনি দ্রুতই এর পর সেটি করিয়ে ফেলেছেন। এখন ভালো আছেন। আশা করছি, কিছুদিনের মধ্যেই মাঠে ফিরতে পারবেন।’

টেস্টের প্রথম ৮০০ উইকেট শিকারি মুরালি গত শনিবারই ৪৯ বছরে পা দিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে তার উইকেট ১ হাজার ৩৪৭টি।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের