ফের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৬, ০১:০৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ০১:১৬

৫ ম্যাচ সিরিজ ২-২ এ সমতা বিরাজ করায় শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। সেই ফাইনালটি হলো ঠিক ফাইনালের মতোই। রুদ্ধশ্বাস উত্তেজনাপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে ২ দুই উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত সিরিজ জিতে নিয়েছে আফগানর‌‌‌া। আফগান ব‌‌‌াটসম্যান গুলাবদীন নবীর ৬৮ বলে অপরাজিত ৮২ রানের কাছে বিফলে গেল জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসকদজার সেঞ্চুরিও।  ফের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো আফগানিস্তান

এদিন টস জিতে ব্যাট করারর সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা। যদিও শুরুতে চামু চিভাবার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে গিয়েছিল তারা। কিন্তু পিটার মুর আর হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটে আফগানদের ওপর উল্টো চেপে বসে চিম্বাবুয়ে। ৪২ রান করে পিটার মুর আউট হয়ে গেলেও মাসাকাদজা করেন অনবদ্য সেঞ্চুরি।

পিটার মুরের সঙ্গে ভালোমানের জুটি বেধেছিলেন মুতুম্বামিও। তবে ১৬৭ রানের মাথায় ৪০ রান করে মুতুম্বামি আউট হয়ে গেলে ধ্বস নামে জিম্বাবুয়ে ইনিংসে। এরই ফাঁকে একপ্রান্ত আগলে রেখে নিজের ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরিটা পূরণ করে নেন মাসাকাদজা।

১১১ বলে ১১০ রান করার পর আউট হয়ে যান মাসাকাদজা। সিকান্দার রাজা করেন ২৯ রান। ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৮ রান করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের আমির হামজা ৩টি, দাওলাত জাদরান, রশিদ খান এবং মোহাম্মদ নবি নেন ২টি করে উইকেট।

২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করে আফগানরা। প্রথম উইকেটের পতন ঘটে ৪৯ রানে। দলীয় ৫৯ রানে আউট হন নওরোজ মঙ্গল (২)। ৬৬ রানের নুর আলী জারদান (৩০) আউট হলে আফগানদের তৃতীয় উইকেটের পতন ঘটে।

দলীয় ১২১ রানে আউট হন মোহাম্মদ নবী (২৬) ও হাশমতুল্লাহ শাহিদী (৩২)। এ সময় পরাজয়ের শঙ্কা দেখা দেয় আফগান শিবিরে। তবে শেষ পর্যন্ত গোলামদীন নবীর দাপটে জয় তুলে নেয় আফগানরা। তিনি ৬৮ বলে অপরাজিত ৮২ রান করেন। সপ্তম উইকেট জুটিতে নবীকে যোগ্য সঙ্গ দেন রশিদ খান (৩২)। শেষ ওভারে জিততে আফগানদের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল দুই উইকেট। সব আশঙ্কা উড়িয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নবী।

এ জয়ে ৫ ম্যাচের সিরিজ ৩-২ এ জিতে নিল আফগানিস্তান। এই জিম্বাবুয়েকে হারিয়েই টেস্ট প্লেয়িং কোনও দলের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়ে আফগানিস্তান।

/এমআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের