দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১০:৫৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১১:০২

পাল্লেকেলের সবুজ উইকেটে শুরুর সময়টা চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনে দ্বিতীয় ওভারেই সাইফ হাসানের উইকেট হারিয়েছে সফরকারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ১৬ রান। ক্রিজে আছেন নাজমুল (০) ও তামিম (১৫)।

মুমিনুল হক শুরুতে ব্যাটিং নেওয়ার সময় বলেছিলেন উইকেটটা আর্দ্র। চতুর্থ ইনিংসে সহায়তা পেতে পারেন স্পিনাররা। সেকারণেই ব্যাটিং নিয়েছেন।

অপর দিকে ধারাভাষ্যকাররাও বলেছিলেন, শুরুতে কঠিন হলেও উইকেট ধীরে ধীরে ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয়ে দাঁড়াবে। কিন্তু খেসারতই দিতে হলো সফরকারীদের। বাম-ডান কম্বিনেশন মেনে সাদমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন সাইফ। কিন্তু বিশ্ব ফার্নান্দোর বলে পুরোপুরি পরাস্ত হন ডানহাতি এই ব্যাটসম্যান। এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন রানের খাতা খোলবার আগেই। যদিও শুরুতে আম্পায়ার নটআউট দিয়েছিলেন। পরে রিভিউ নেওয়াতেই সাফল্য মেলে শ্রীলঙ্কার।

অবশ্য শুরু থেকে লঙ্কান বোলারদের দারুণ লেন্থ বিপদ ফেলার চেষ্টা করেছে বাংলাদেশকে। সেটি সামলেই শুরুর ওভারে দুটি চার মেরে সূচনা করেন তামিম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, নিরোশান দিকবিলা (উইকেটকিপার), ওশাদা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথুজ।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম