তামিম-শান্তর প্রতিরোধে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৩:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৩:৫৯

লাঞ্চ বিরতির পর আরও পোক্ত হওয়ার পথে তামিম ইকবাল ও নাজমুল শান্তর জুটি। তাতে ভালো অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১৪২ রান।

পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতে ৮ রানে ওপেনার সাইফ হাসানকে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ দল। বিশ্ব ফার্নান্দোর বলে পুরোপুরি পরাস্ত হন ডানহাতি এই ব্যাটসম্যান। এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন রানের খাতা খোলবার আগেই। যদিও শুরুতে আম্পায়ার নটআউট দিয়েছিলেন। পরে রিভিউ নেওয়াতেই সাফল্য মেলে শ্রীলঙ্কার।

সেখান থেকে তামিম ইকবাল তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেনকে সঙ্গে নিয়েই দলের বিপর্যয় সামাল দিয়েছেন। এ দু’জনের ব্যাটে ভর করে প্রথম সেশনটা নিজেদের করে নেয় সফরকারীরা। তামিম শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলেছেন। অন্যদিকে নাজমুল শুরুতে অস্বস্তিতে ভুগলেও ধীরে ধীরে সেটিও কেটে গেছে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দু’জন মিলে গড়েন ৯৮ রানের জুটি। প্রথম ইনিংসের প্রথম সেশনে ২৭ ওভারে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৬ রান। লাঞ্চ বিরতির পর তামিম ব্যাট করছেন ৮৪ রানে রানে। নাজমুল ব্যাট করছেন ৪৭ রানে।

অবশ্য শুরু থেকে লঙ্কান বোলারদের দারুণ লেন্থ বিপদ ফেলার চেষ্টা করেছে বাংলাদেশকে। পেস বান্ধব উইকেট গড়লেও পরে আর লঙ্কান পেসাররা হুমকি হয়ে দাঁড়াতে পারেননি তামিম-শান্তর সামনে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী