করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ধোনির বাবা-মা

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৮:২২আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৮:২২

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মহেন্দ্র সিং ধোনির বাবা-মা। যদিও ধোনি আইপিএলের করোনা-বিধি ও জীবানু সুরক্ষিত বলয়ের কারণে চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ধোনির বাবা-মা করোনায় আক্রান্ত হয়েছেন তার জন্মশহর রাঁচিতে। সেখানেই বুধবার একটি হাসপাতালে ভর্তি আছেন। এদিনই আবার ধোনির নেতৃত্বাধীন দল হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। অবশ্য চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, ধোনি দলের সঙ্গে থাকলেও তার পরিবারের সব ধরনের খবর রাখছে দলটির ম্যানেজমেন্ট, ‘ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা সবাই ওর পরিবারের পরিস্থিতি সম্পর্কে সজাগ। আর ওর পরিবারের জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। ধোনির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে, সে জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তার পরেও আমরা আগামী কয়েক দিন সেসব পর্যবেক্ষণে রাখবো।’

অথচ বাবা-মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও ধোনি মোটেও খেলায় এর প্রভাব পড়তে দেননি। এমনকি ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত এই ক্রিকেটার ম্যাচের পরেও এ নিয়ে কাউকে কিছু বলেননি। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে চেন্নাই। ফ্লেমিং বলেছেন, ‘যা প্রয়োজন সেগুলো যেন ধোনি পায়, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আশা করছি, ওর পরিবার দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

সম্প্রতি ভারতেও করোনা পরিস্থিতি ভয়ানক রুপ ধারণ করেছে। এরই মধ্যে এর প্রভাব পড়েছে আইপিএলের দলগুলোতে। ৩ এপ্রিল করোনা পজিটিভ হয়েছেন কলকাতার নিতিশ রানা। তিনি সুস্থ হয়ে উঠেছেন যদিও। একইভাবে পজিটিভ হয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলও। এমনকি ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরাও এই ভাইরাসের আক্রমণে ভুগেছেন। তার ওপর জীবানু সুরক্ষিত বলয়ে অবসাদে ভুগে আইপিএল ছেড়েছেন রাজস্থানের লিয়াম লিভিংস্টোন।

/এফআইআর/ 
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী