এক ওভারে জাদেজার ৩৭ রান, কোহলিদের দৌড় থামলো

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২১, ২১:০৬আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:০৬

এবারের আইপিএলে উইকেট সংখ্যার সবার ওপরে তিনি। অধিনায়ক বিরাট কোহলি শেষ ওভারে তার ওপর আস্থা রাখবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু রঙিন আইপিএল এভাবে লজ্জার সাগরে ডোবাবে, তা হয়তো ভুল করেও ভাবেননি হার্শাল প্যাটেল। ৩০ বছর বয়সী এই পেসারের ওপর দিয়ে ঝড় বইয়ে নতুন কীর্তি গড়লেন রবীন্দ্র জাদেজা। হার্শালের এক ওভারে চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যান নিলেন ৩৭ রান!

হ্যাঁ, ঠিকই পড়েছেন। এক ওভারে ৩৭ রান! জাদেজার তাণ্ডবে বড় সংগ্রহ গড়ে বেঙ্গালুরুর জয়রথ থামিয়েছে চেন্নাই। জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের দিনে এবারের আইপিএলে প্রথম হারের ধাক্কা হজম করেছে কোহলিরা। ব্যাট হাতে ২৮ বলে হার না মানা ৬২ রানের পর বোলিংয়ে জাদেজার শিকার ১৩ রানে ৩ উইকেট। বিধ্বস্ত বেঙ্গালুরু ম্যাচটি হেরেছে ৬৯ রানে।

টানা চার ম্যাচ জিতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। চলতি আইপিএলে এটাই ছিল তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। যদিও ফর্মে ফেরা চেন্নাইয়ের সামনে তারা দাঁড়াতেই পারেনি। জাদেজার তাণ্ডবে ২০ ওভারে ৪ উইকেটে ১৯১ রান পাওয়া চেন্নাইয়ের বিপক্ষে কোহলিরা করতে পেরেছে ৯ উইকেটে ১২২ রান। এই জয়ে বেঙ্গালুরুকে সরিয়ে টেবিলের শীর্ষে বসেছে মহেন্দ্র সিং ধোনিরা।

মুম্বাইয়ের ম্যাচটির সবটুকু আলো কেড়ে নিয়েছেন জাদেজা। এবং অবশ্যই সেটি ব্যাট হাতে। হার্শালের শেষ ওভারে নিয়েছেন অবিশ্বাস্য ৩৭ রান। ছক্কা দিয়ে শুরু, দ্বিতীয় বলে আবারও ছয়। পরের বলে আবারও ছক্কা, তবে সেটি ‘নো’ হওয়ায় আসে ৭ রান। ফ্রি হিট কাজে লাগিয়ে ছক্কা হাঁকাতে ভুল হয়নি জাদেজার। চতুর্থ বলে ২ রান নিয়ে একটু ‘জিরিয়ে’ নিয়ে পঞ্চম বলে আবার ছক্কা। আর শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে আইপিএলে ইতিহাস গড়েন বাঁহাতি ব্যাটসম্যান। সব মিলিয়ে ২৮ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় জাদেজা খেলেন অপরাজিত ৬২ রানের টর্নেডো ইনিংস।

তার আগে ফাফ ডু প্লেসি ৪১ বলে ৫০, রুতুরাজ গায়কোয়াড় ২৫ বলে ৩৩, সুরেশ রায়না ১৮ বলে ২৪ ও আম্বাতি রাইডু ৭ বলে করেন ১৪ রান।

শেষ ওভারে ৩৭ রান দেওয়া হার্শালই বেঙ্গালুরুর সেরার বোলার। ৪ ওভারে ৫১ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। যুজবেন্দ্র চাহাল নিয়েছেন ১ উইকেট।

১৯২ রানের লক্ষ্যে খেলতে নামা বেঙ্গালুরু পড়ে বোলার জাদেজার ঘূর্ণির সামনে। তার সঙ্গে যোগ দেন লেগ স্পিনার ইমরান তাহির। প্রোটিয়া স্পিনার ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। তাদের ঘূর্ণির সামনে অসহায় ছিলেন বিরাট কোহলি (৮), গ্লেন ম্যাক্সওয়েল (২২) ও এবি ডি ভিলিয়ার্স (৪)। সর্বোচ্চ ৩৪ রান আসে দেবদূত পড়িকলের ব্যাট থেকে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম