পিএসএলে দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহ-লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ০১:২৯আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০১:৪০

করোনাভাইরাসের কারণে স্থগিত করা পাকিস্তান সুপার লিগ ফের শুরু হচ্ছে ১ জুন থেকে। করোনা শঙ্কার সঙ্গে ইংল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাস্টের কারণে অধিকাংশ ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই ফের প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করেছে পিএসএল কর্তৃপক্ষ। ড্রাফটে থাকা ৭ বাংলাদেশি ক্রিকেটারের মধ্য থেকে তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও লিটন দাস দল পেয়েছেন। সাকিব লাহোর কালান্দার্স, মাহমুদউল্লাহ মুলতান সুলতান এবং লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে।

ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩৪ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল ছাড়ও আর তিনজন ক্রিকেটার দল পাননি। তামিম গতবার ক্রিস লিনের বদলি হয়ে লাহোরের হয়ে প্লে অফ খেলেছিলেন।

প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে নেয় লাহোর। এর আগে পেশাওয়ার ও করাচির হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি অলরাউন্ডারের। সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশের তাসকিন, সাব্বির ও লিটনকে রাখা হলেও কেবল সুযোগ পেয়েছেন লিটন দাস। প্রথমবারের মতো তিনি  খেলবেন করাচি কিংসের হয়ে।

প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে নেয় লাহোর। এর আগে পেশাওয়ার ও করাচির হয়ে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। অন্যদিকে গত বার প্লে-অফে মঈন আলী খানের জায়গায় বদলি হিসেবে মুলতানের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়েও খেলার অভিজ্ঞতা আছে তার। এবার মাহমুদউল্লাহ খেলবেন মুলতান সুলতানের হয়ে।

গত ২০ ফেব্রুয়ারি পর্দা ওঠে পিএসএলের। ১৪টি ম্যাচ খেলার পর ১০ ক্রিকেটার ও টিম স্টাফ করোনা আক্রান্ত হন। ফলে টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট নতুন করে ২ জুন থেকে শুরু হয়ে, ফাইনাল হবে ২০ জুন। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানির অধীনে জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে টুর্নামেন্টটি ফের শুরু হবে।

প্রসঙ্গত, পিএসএল স্থগিত হওয়ার আগে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে করাচি কিংস। পয়েন্ট টেবিলে দুই, তিন ও চার নম্বরে যথাক্রমে থাকা পেশাওয়ার জালমি, ইসলামাবাদ কিংস ও লাহোর কালান্দার্সের সংগ্রহও ৬ পয়েন্ট। নেট রানরেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান নিচের দিকে।

/আরআই/এফএএন/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের