ড্রেসিং রুম মিস করেন ইমরুল, আছেন সুযোগের অপেক্ষায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ২০:১৩আপডেট : ০২ মে ২০২১, ২০:২৫

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন ইমরুল কায়েস। এরপর টিম কম্বিনেশনের কারণে আর দলেই জায়গা হয়নি। অবশেষে প্রায় তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর রবিবার জাতীয় দলের তাঁবুতে অনুশীলনের সুযোগ মিলেছে তার। অনুশীলন শেষে ইমরুল জানিয়েছেন ড্রেসিং রুম মিস করার কথা। পাশাপাশি মূল স্কোয়াডে সুযোগের অপেক্ষায় আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নির্বাচকরা। সেই তালিকাতে আছেন ইমরুলও। প্রাথমিক তালিকায় থাকা ইমরুল আছেন সুযোগের অপেক্ষায়, ‘আমি কখনও ভাবি না যে জাতীয় দল থেকে বাদ পড়ে গেছি। আমি মনে করি, আমি পাশেই আছি, হয়তো বা পারফর্ম করতে পারলে আবার ফিরে আসবো।’

সঙ্গে যোগ করলেন, ‘আমার জন্য অনেক বড় সুযোগ, আবার নতুন করে শুরুর করার জন্য। আমি নিজেকে ওভাবে প্রস্তুত করছি। আমার যে ঘাটতিগুলো ছিল, এখন আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। আমার জন্য অনেক বড় একটা সুযোগ আবারও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার জন্য।’

জাতীয় দলের ড্রেসিং রুম মিস করেন বলেই কঠোর পরিশ্রমে কখনোই পিছপা হন না ইমরুল, ‘সবসময়ই আমি ড্রেসিং রুমটা উপভোগ করি, অবশ্যই মিস করছি। এজন্যই ড্রেসিং রুমে যাওয়ার জন্য যে অনুশীলনটা দরকার, কঠোর পরিশ্রমটা দরকার, সেটা করে যাই সবসময়।’

২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে ভালোই কাটাচ্ছিলেন তিনি। পেয়েছিলেন দুটি সেঞ্চুরিও। কিন্তু কম্বিনেশনের কারণেই বাদ পড়তে হয়েছিল ইমরুলকে। তারপরও ইমরুল মনে করেন, কখনও কখনও বাদ পড়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক, ‘জাতীয় দলের বাইরে থাকলে যে জিনিসটা হয়, অনেক আপসেট থাকতে হয়। জাতীয় দলের বাইরে থাকলে জায়গাটাকে অনেক মিস করি। তারপরও আমি বলবো যে, কিছু কিছু সময় বাদ পড়াটা ক্রিকেটারদের জন্য ভালো। ওই সময়টা অনেক কিছু শেখা যায়, নিজের ভুলগুলো নিয়ে কাজ করা যায়। আবারও বলছি, আমি কখনোই মনে করি না, আমি জাতীয় দল থেকে বাদ পড়ে গেছি।’

জাতীয় দলের জার্সিতে ৭৮ ওয়ানডে খেলেছেন ইমরুল। নির্বাচকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, ‘ধন্যবাদ জানাই (নির্বাচকদের) আমাকে আবারও প্রাথমিক দলে ডাক দিয়েছেন। এটা আমার জন্য অবশ্যই অনুপ্রেরণার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের