অভিষিক্ত ক্রিকেটারদের বিপক্ষে ব্যর্থ কেন বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ২০:৩২আপডেট : ০৩ মে ২০২১, ২০:৩২

প্রতিপক্ষের কারও অভিষেক হলেই তার পারফরম্যান্সের কাছে পরাস্ত হয় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের দুই দশক ধরেই এমনটা চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে কাইল মায়ার্স নিজের অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। সদ্য শেষ হওয়া ক্যান্ডি টেস্টে অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমার কাছে হার মেনেছে বাংলাদেশ। কেন অভিষিক্ত ক্রিকেটারদের বিপক্ষে পারছে না বাংলাদেশ? ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল হক এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।

বাংলাদেশের বিপক্ষে ব্যাটসম্যান হিসেবে অভিষিক্তদের মধ্যে পাকিস্তানের তৌফিক ওমর, ইয়াসির হামিদ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জ্যাক রুডলফ, ক্যারিবীয় মায়ার্স সবাই নিজেদের অভিষেক টেস্টে বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। বোলিংয়ে সেই সংখ্যাটাও কম নয়। আকিলা ধনাঞ্জয়া, সাব্বির আহমেদ, অ্যান্ডি ব্লিগনাট, ব্রেন্ডন মাভুতারা নিজেদের অভিষেক ম্যাচেই বাংলাদেশকে বিপদে ফেলেছেন। তবে এইসব অভিষিক্তরা অনেকেই আবার বাংলাদেশের বিপক্ষেই নিজেদের সেরাটা দিয়ে ফেলেছিলেন! এদের মধ্যে অন্যতম রুডলফ। তিনি ৪৮ টেস্ট খেললেও কখনোই বাংলাদেশের বিপক্ষে অভিষেকে করা ২২২ রানের ইনিংসকে টপকাতে পারেনি।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক স্বীকার করে নিলেন নতুনদের ব্যাপারে জানার ঘাটতিই ভোগায় বাংলাদেশকে, ‘ভিডিও অ্যানালিস্ট তো অবশ্যই সব ব্যাপারে সহায়তা করে। যারা নতুন আসে তাদের একটা বাড়তি সুবিধা থাকে। সেটা আমার ক্ষেত্রেও ছিল। নতুন যারা আসে তাদের ব্যাপারে জানার ঘাটতি থাকে। আমার মনে হয়, নতুন যেই আসুক তার জন্য ভালো বল ভালো বলই, খারাপ বল খারাপই।’

মুমিনুল আরও যোগ করলেন, ‘যত ভালো ব্যাটসম্যানই আসুক যদি তাকে ঠিক জায়গায় বল করতে না পারেন কিংবা যত ভালো বোলারই আসুক যদি বলের মান অনুযায়ী খেলতে না পারেন তাহলে দিন শেষে সে-ই সফল হবে, যেটা আমি অনুভব করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের