আইপিএলে করোনার থাবা পড়লো কীভাবে? সৌরভ বললেন...

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২১, ১৩:৫৩আপডেট : ০৬ মে ২০২১, ১৩:৫৩

ক্রিকেট বিশ্বের চোখ পড়েছিল ভারতে। বাইরে মৃত্যুর মিছিল চললেও স্টেডিয়ামের ভেতরে চলছিল চার-ছক্কার উৎসব। সমালোচনার মুখেও বন্ধ হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সুরক্ষার জাল বিছিয়ে ‘শক্তিশালী’ বায়ো বাবল তৈরি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দেখিয়ে দিচ্ছিল তাদের আয়োজনের পারদর্শিতা। তবে ধোপে টেকেনি! ‘নিশ্ছিদ্র’ জীবাণু সুরক্ষার দেয়াল ভেঙে আইপিএলে ঢুকে পড়ে করোনাভাইরাস। টুর্নামেন্ট বন্ধ হয়েছে, তবে প্রশ্ন থামেনি- আইপিএলে করোনার থাবা পড়লো কীভাবে?

কুড়ি ওভারের প্রতিযোগিতাটির আয়োজক বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলী নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আসলে তিনি নিজেও বুঝতে পারছেন না সুরক্ষার চাদর ভেদ করে আইপিএলে কীভাবে ঢুকলো প্রাণঘাতী ভাইরাস। বায়ো বাবল ভেঙে যাওয়ার যে ‍আলোচনা চলছে চারদিকে, তার সঙ্গে একমত নন সাবেক ভারতীয় অধিনায়ক। তিনিও কারণ খুঁজে যাচ্ছেন।

কলকাতার নাইট রাইডার্সের তাঁবুতে প্রথম করোনা থাবা বসায়। ধীরে ধীরে আরও তিন ফ্র্যাঞ্চাইজিতে কোভিডের অস্তিত্ব পাওয়া যায়। ফলে বাধ্য হয়ে আইপিএল বন্ধ করে দিতে হয় বিসিসিআইকে। তবে প্রশ্ন হলো, অর্থের ঝনঝনানির এই টুর্নামেন্টে করোনা ঢুকলো কীভাবে? বিসিসিআই সভাপতি জানেন না কীভাবে ঘটলো।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘তার মানে কি বায়ো-সিকিউরিটি বাবল ঠিকঠাক মতো করা হয়নি? নাকি কেউ বায়ো বাবল ভেঙেছেন? আমার মনে হয় না তেমনটা। আমার যে রিপোর্ট পেয়েছি, তাতে বাবল বিধি ভাঙার কোনও প্রমাণ পাইনি।’

তাহলে? সৌরভ এখনও ধোঁয়াশায়, ‘কীভাবে ঘটলো, বলাটা খুব কঠিন। কীভাবে এই দেশের এত মানুষ আক্রান্ত হলো, এটা বলাটাও মুশকিল।’

সৌরভ এটাও জানিয়েছেন, কেন ভারতের মাটিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। ভারতের সাবেক অধিনায়কের ব্যাখ্যা, ‘যে সময় আইপিএল ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন দেশে (ভারতে) সামান্য মানুষই সংক্রমিত হয়েছিল।’

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি