করোনায় বাবা হারালেন ভারতীয় স্পিনার

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২১, ১৬:৫৫আপডেট : ১০ মে ২০২১, ১৬:৫৮

করোনায় প্রাণ হারিয়েছেন ভারতের লেগ স্পিনার পিযুশ চাওলার বাবা। সোমবার করোনা পরবর্তী জটিলতায় মারা গেছেন প্রমোদ কুমার চাওলা। তার বয়স হয়েছিল ৬০ বছর।

ইন্সটাগ্রামে বাবার মৃত্যুর খবর জানিয়ে পিযুশ বলেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা প্রমোদ কুমার চাওলা সোমবার আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে পরবর্তী জটিলতায় ভুগছিলেন। এই দুঃসময়ে আপনাদের সকলের আশীর্বাদ প্রয়োজন। তার আত্মা শান্তি পাক।’

চাওলার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স ও সতীর্থ ক্রিকেটাররাও।

৩২ বছর বয়সী চাওলা জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১২ সালে।  এই সময়ে ওয়ানডে খেলেছেন ২৫টি, টি-টোয়েন্টি ৭টি। ঘরোয়া ক্রিকেটে খেলেন গুজরাটের হয়ে। প্রথম শ্রেণিতে এখন পর্যন্ত খেলেছেন ১৩৬টি ম্যাচ। যেখানে তার শিকার ৪৪৫টি। এবারের আইপিএলে মুম্বাই তাকে দলে ভেড়ালেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম