শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং কোচকে পাচ্ছে না তামিমরা

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২১, ১৭:১৫আপডেট : ১০ মে ২০২১, ১৭:১৫

শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং কোচ রায়ান কুককে পাচ্ছে না তামিম ইকবালরা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি। এই মুহূর্তে দলের সঙ্গে থাকলেও মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন প্রোটিয়া এই কোচ। বিয়ষটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেছেন, ‘কুকের সন্তান সম্ভবা স্ত্রী জটিল কিছু রোগে ভুগছেন। এই সময় স্ত্রীর পাশে থাকাটা জরুরি বলেই তাকে দেশে যেতে হচ্ছে। সে আবেদন করেছিল, আমরা তার ছুটিও মঞ্জুর করেছি।’

এর আগে ছুটি নিয়েছেন বোলিং কোচ ওটিস গিবসন। তিনি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষেই ইংল্যান্ডে চলে গেছেন। জুনে জিম্বাবুয়ে সফরের সময় তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ওই সিরিজে দেখা যাবে ফিল্ডিং কোচ কুককেও।

প্রসঙ্গত, আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা। ফেরার পর সফরকারীরা পালন করবে তিনদিনের রুম কোয়ারেন্টিন। এর পর ১৯ মে থেকে তারা অনুশীলনে ফিরতে পারবে। ১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে লঙ্কানরা বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে।

তার পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী