খুলনায় মাশরাফিরা

খুলনা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ১৪:২১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৪:২৯

খুলনায় মাশরাফিরা জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে খুলনায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার দুপুর ২ টা ৫ মিনিটে খুলনার সিটি ইন হোটেলে পৌঁছায় মাশরাফিরা।
দুটি দলের মধ্যে টি-টোয়েন্টির ৪টি ম্যাচের এই সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। একদিন পর পর ম্যাচ ৪টি হবে খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে। অনেক নাটকীয়তার পরই জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু হিসেবে খুলনা নির্ধারিত হয়। আগে বলা হয়েছিল সিলেট।
এদিকে খেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে নিরাপত্তা বলয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে থাকছে পুলিশের শক্ত অবস্থান। শনিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। ক্যাম্পে থাকা ২৪ জন ক্রিকেটারকে দুটি গ্রুপে ভাগ করে এ প্রস্তুতি ম্যাচ হবে। ক্যাম্পের ১৪ জন ক্রিকেটার বাদে বাকি ক্রিকেটাররা বিসিএল খেলতে রবিবার খুলনা ত্যাগ করবেন।

উল্লেখ্য, ১২ জানুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে খেলা। খেলা শেষে ২৩ জানুয়ারি উভয় দল খুলনা ত্যাগ করবে।

/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের