ডিসেম্বরে অ্যাশেজ, আগে আফগানদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া   

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২১, ১৪:১৪আপডেট : ১৯ মে ২০২১, ১৪:১৬

দিনক্ষণ চূড়ান্ত হলো মর্যাদার লড়াই অ্যাশেজের। ৫ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ইংল্যান্ড। সেখানে আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্টের লড়াই। চূড়ান্ত টেস্টটি হবে পার্থে (১৪-১৮ জানুয়ারি)।

দ্বিতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। অ্যাডিলেডে ১৬ থেকে ২০ ডিসেম্বর হবে দ্বিতীয় এই টেস্ট। এর পরই ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট। চতুর্থ টেস্ট হবে সিডনিতে (৫-৯ জানুয়ারি)। ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করছে, পুরো সিরিজটিই তারা দর্শক পূর্ণ স্টেডিয়ামে আয়োজন করতে পারবে।

ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অ্যাশেজ শুরু হবে আগামী বছরের ২৭ জানুয়ারি।  মেয়েদের সিরিজটি আবার মাল্টি ফরম্যাট।

অ্যাশেজের আগে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে অজিরা। এই টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল গত মৌসুম। কিন্তু করোনার কারণে সেটি পেছানো হয়েছিল। হোবার্টে এই টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর। আর এই টেস্ট ম্যাচ দিয়েই শুরু হবে অজিদের নতুন মৌসুম।

/এফআইআর/   
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের