ফিলিস্তিনি শিশুদের জন্য আফ্রিদির হৃদয়ছোঁয়া কবিতা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২১, ১৫:০৬আপডেট : ২০ মে ২০২১, ১৫:১০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১০ মে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। ইসরায়েলের এই আগ্রাসনে ফুঁসে উঠেছেন ক্রিকেট তারকারা। রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদাসহ বাংলাদেশের মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহিম, তাসকিন আহমেদরা নিজেদের সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি। এবার ফিলিস্তিনিদের সমর্থনের মিছিলে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে হৃদয়ছোঁয়া কবিতা পোস্ট করেছেন আফ্রিদি। টুইটারে এই অলরাউন্ডার লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে।’

পরের অংশে লিখেছেন, ‘বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী