বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে মুশফিক-মাহমুদউল্লাহর জুটি

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২১, ১৫:৩৫আপডেট : ২৩ মে ২০২১, ১৫:৫৫

শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল-মোহাম্মদ মিঠুন পর পর বিদায় নেওয়ায় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ কাটিয়ে উঠতে জুটি গড়ছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের সংগ্রহ ৩৯.১ ওভার শেষে ৪ উইকেটে ১৯০ রান।  

মিরপুর স্টেডিয়ামে টস জিতে খেলতে নেমে শূন্য রানে ফিরেছেন লিটন দাস। অথচ কয়েক দিন আগে লিটনকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন অধিনায়ক তামিম। কিন্তু তিন বল খেলে এই ওপেনার ফিরে গেছেন দ্বিতীয় ওভারেই। দুষ্মন্থ চামিরার অফ স্টাম্পের বাইরের বল ঠিক মতো খেলতে পারেননি। বল ব্যাটের কানায় লেগে জমা পড়েছে প্রথম স্লিপে। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন লিটন। এর মধ্যে তিন ম্যাচেই বিদায় নিয়েছেন শূন্যতে!

লিটনের পর তিনে নামেন সাকিব আল হাসান। যার সর্বশেষ ওয়ানডেটি ছিল এই বছরের জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সতর্ক ব্যাটিংয়ে তামিমকে সঙ্গ দিলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি এই অলরাউন্ডার। অফ স্পিনার গুনাথিলাকার বলে ক্যাচ উঠিয়ে দেন লং অনে। সেটি লুফে নিতে ভুল করেননি নিসাঙ্কা। ৩৪ বল খেলা সাকিব ফিরেছেন ১৫ রানে।

ধীর গতির পিচে তামিম ধীরে-সুস্থে খেললেও অপরপ্রান্ত আগলে খেলছিলেন। মুশফিকের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে এক পর্যায়ে ফিফটিও তুলে নেন। কিন্তু ইনিংস আর বেশি বড় করতে পারেননি। ধনাঞ্জয়া ডি সিলভার ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। শুরুতে রিভিউ নিলেও লাভ হয়নি। তামিম ৭০ বল খেলে ফিরে যান ৫২ রানে।

অধিনায়কের বিদায়ের পর পর চাপটা আরও বাড়িয়ে দেন মোহাম্মদ মিঠুন। ধনাঞ্জয়ার পরের বলে এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন নিয়েছেন। রিভিউ নিয়েও কাজ হয়নি। মিঠুন ফিরেছেন গোল্ডেন ডাকে। এর ফলে দুটি রিভিউই নষ্ট হয়েছে স্বাগতিকদের। এর পর অভিজ্ঞ মুশফিক অবশ্য জুটি গড়েন আবার। মাহমুদউল্লাহর সঙ্গে ৯১ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিচ্ছেন। মুশফিক ব্যাট করছেন ৭০ রানে, মাহমুদউল্লাহ ৪৩ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী