শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ২২:৫৯আপডেট : ২৪ মে ২০২১, ২২:৫৯

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তামিমরা। এখন মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হবে স্বাগতিকদের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। গাজী টিভি ও টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

অবশ্য বাংলাদেশের সামনে যখন ইতিহাস সৃষ্টির সুযোগ। তখন ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে! ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ম্যাচটিতে  বাগড়া দিতে পারে বৃষ্টি! বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ম্যাচ চলার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরতে পারে। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না। তার পরও বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত কিংবা কার্টেল ওভারে গড়াতে পারে। সেটি হলেও ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ স্বাগতিকদের সামনে।

কারণ বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই হেরেছে তামিম-সাকিবরা। বাকি দুটি সিরিজ বৃষ্টির কারণে ড্র হয়েছে। সেই সিরিজ দুটিতে শ্রীলঙ্কার মাটিতে ২০১৩ সালে ও ২০১৭ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ জিতেছিল।

সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। মাশরাফির অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ওই সফরে তারা হোয়াইটওয়াশ হয়েছিল ৩-০ ব্যবধানে। দুই বছরের ব্যবধানে তামিম দলের নিয়মিত অধিনায়ক। এবার ঘরের মাঠে হয়তো পুরনো হারের বদলা নেবে বাংলাদেশ।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বাংলাদেশে দল বিশ্রামে কাটিয়েছে সোমবার। অন্যদিকে প্রথম ম্যাচটিতে হেরে শ্রীলঙ্কা নিজেদের ভুলগুলো শুধারাতে মিরপুরে অনুশীলন চালিয়েছে ঠিকই।

এখন মঙ্গলবারের ম্যাচটি জিততে হলে আগের ম্যাচের মতোই দল হিসেবে খেলতে হবে স্বাগতিকদের।

প্রথম ম্যাচে ৩৩ রানের জয়টি এসেছিল দলের সিনিয়র ক্রিকেটার মুশফিক-তামিম- মাহমুদউল্লাহর অবদানে। এই ম্যাচে জুনিয়রদের ওপর দায়িত্ব পড়লে তাদেরও নিজেদের কাজটা ঠিকমতো করতে হবে। তরুণরা তাদের কাজটা ঠিকমতো করতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ চলে আসবে বাংলাদেশের। যদিও বোলিংয়ে তরুণ মোস্তাফিজ, সাইফউদ্দিন ও মিরাজরা সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। প্রথম ম্যাচের মতো তাদের আবার বাড়তি দায়িত্ব নিতে হবে। 

মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের আগের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছেন লিটন দাস। শেষ পর্যন্ত তাকে একাদশের বাইরে রাখলে সুযোগ হতে পারে সৌম্য সরকারের। তবে উইনিং কম্বিনেশন রেখে দিলে হয়তো আরও একবার সুযোগ পেতে পারেন লিটন। 

এদিকে বাংলাদেশকে আটকানোর পরিকল্পনায় বেশ শক্তিশালী পরিবর্তন আনতে পারে লঙ্কানরা। যে কারণে প্রথম ম্যাচের ভুলগুলো শুধরাতে বাড়তি অনুশীলনও করেছে সফরকারীরা।

তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা লঙ্কানদের বিপক্ষে দীর্ঘ সময়ের আক্ষেপ ঘোচানো। এখন ৮টি সিরিজে ব্যর্থ হওয়া বাংলাদেশ নবম সিরিজে এসে সফল হয় কিনা, সেটিই দেখার বিষয়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের