ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৫:২৭আপডেট : ৩০ মে ২০২১, ১৬:০৫

টানা নবমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। আজ রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই স্পন্সরশিপের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপিএল টি-টোয়েন্টি স্পন্সর্ড বাই ওয়ালটন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও ঢাকা লিগের আয়োজক সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ এবং সিসিডিএমের সমন্বয়ক আলী হোসেন।

এ সময় সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। গত বছর করোনার কারণে এক রাউন্ডের পর লিগ স্থগিত হয়েছিল। এবার সেই লিগটি আবার শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবার আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করছি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘বরাবরের মতো এবারও আমরা লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনকে পেয়েছি। ওয়ালটন আমাদের গত আট বছর স্পন্সর করেছে। শুধু ঢাকা লিগ-ই নয় জাতীয় ক্রিকেট লিগের স্পন্সরও ওয়ালটন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তারা বিসিবিকে অবিশ্বাস্যভাবে সহযোগিতা করে আসছে। শুধু ক্রিকেট নয়, তারা দেশের অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও সহযোগিতা করে আসছে।’

বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন, ‘ওয়ালটন গ্রুপকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোভিড পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে চায় না। সেখানে এ বিপদের মধ্যেও কিন্তু ওয়ালটন আমাদের ছেড়ে যায়নি।’

ঢাকা লিগে স্পন্সরশিপ বাদেও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) ক্লথ দিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে তারা।

প্রসঙ্গত, কাল সোমবার আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রতিদিনই ১২টি ক্লাব মাঠে নামবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম