বিশ্বকাপ আয়োজক: আইসিসির নতুন সিদ্ধান্তে সুযোগ দেখছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ২১:১৫আপডেট : ০২ জুন ২০২১, ২১:১৫

বিডিং প্রক্রিয়ার মাধ্যমে বৈশ্বিক ইভেন্টের আয়োজক নির্ধারণ করার ঘোষণা দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সেখান থেকে সরে এসে উন্মুক্ত পদ্ধতিতে আগের মতোই আয়োজক নির্ধারণ করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। মঙ্গলবার আইসিসির বোর্ড সভা শেষে জানানো হয়, ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ৮ বছরের চক্রে বৈশ্বিক ইভেন্টের আয়োজক চূড়ান্ত করবে আইসিসি। এই প্রক্রিয়ায় নিজেদের লাভই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (বুধবার) বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিডিং প্রক্রিয়া আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ, অনেক আর্থিক ব্যাপার চলে আসতো। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তখন পেরে ওঠা আমাদের জন্য কঠিন হতো। কাতার যেভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে, এভাবেই স্টেডিয়াম বানিয়ে, দ্রুত অবকাঠামো গড়ে তারা আইসিসি টুর্নামেন্টের আয়োজক হওয়ার লড়াইয়ে নামতো। আমাদের জন্য যা কঠিন হতো।’

২০১১ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ একাই আয়োজন করেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজকও ছিল বাংলাদেশ। বিসিবি প্রধান নির্বাহী মনে করেন, বিড বাতিল হওয়াতে বাংলাদেশের জন্য আয়োজক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

অতীতের সফল আয়োজন বাংলাদেশকে এগিয়ে রাখবে বলে মনে করছেন নিজামউদ্দিন, ‘আইসিসি বোর্ডই যদি আয়োজক ঠিক করে দেয়, তাহলে আমাদের জন্য ইতিবাচক ব্যাপার হলো, আইসিসির বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতা। আমি মনে করি, বিড বাতিল হওয়াতে আমাদের জন্যই নতুন করে সুযোগ তৈরি হলো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী