শেষ ওভারের রোমাঞ্চে জিতলো ব্রাদার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৬:০৩আপডেট : ০৭ জুন ২০২১, ১৬:০৩

শেষ ওভারে জয়ের জন্য ওল্ড ডিওএইচএসের প্রয়োজন ছিল ৭ রান। তখনও হাতে ৮ উইকেট। ধুম-ধারাক্কা টি-টোয়েন্টি ক্রিকেটে এমন লক্ষ্য কঠিন কিছু নয়। কিন্তু ব্রাদার্সের পেসার সুজন হাওলাদার সেই সুযোগ দিলেন না ওল্ড ডিওএইচএসকে। ওই ওভারে মাত্র চার রান খরচ করে রুখে দিয়েছেন প্রতিপক্ষকে। আর তাতে ২ রানের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন। মাইশুকুর রহমানের ৪৮ বলে ৬৮ রানের ইনিংসের ওপর ভর করে ব্রাদার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৩৯ রান। ৪ চার ও ৪ ছক্কায় মাইশুকুর নিজের ইনিংসটি সাজিয়েছেন।

১৩৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ওল্ড ডিওএইচএস শুরুটা দুর্দান্তই করেছিল। ৯ ওভারে দুই ওপেনার মিলে ৫৭ রান যোগ করেন। রাকিন ৩১ বলে ৩৩ রান করে আউট হলেও আনিসুল ইসলাম হাফসেঞ্চুরি পূরণ করেন। ৫০ বলে ৩ চার ও ৪ ছক্কায় আনিসুল ৬৫ রানের ইনিংসটি খেলেছেন।

রাকিন আউট হওয়ার পর ক্রিজে নামেন যুব বিশ্বকাপজীয় দলের সদস্য মাহমুদুল হাসান জয়। শেষ ওভারে দলের জয় নিশ্চিত করতে যখন ৭ রান প্রয়োজন, তখন দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন জয়। আর তাতে ৩৩ বলে ৩৪ রানের ইনিংস খেলা এই তরুণকে থামতে হয় তখনই। শেষ চার বলে রায়হান রহমান ও প্রিতম কুমার দলের জয় নিশ্চিত করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমে যায় ওল্ড ডিওএইচএসের ইনিংস।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান