আশরাফুলের বদলি হয়েও রান পাচ্ছেন না ইমরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৬:৫৫আপডেট : ১৩ জুন ২০২১, ১৬:৫৮

করোনায় আক্রান্ত হয়ে লিগের শুরু থেকে খেলতে পারেনি ইমরুল কায়েস। সুস্থ হওয়ার পর শুক্রবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে শেখ জামালের হয়ে মাঠে নামার সুযোগ হয় অবশেষে। ইমরুল খেলায় বসিয়ে রাখা হয় অভিজ্ঞ ব্যাটসম্যান আশরাফুলকে। কিন্তু প্রত্যাবর্তন ম্যাচে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান বাঁহাতি এই ব্যাটসম্যান! রবিবার লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ১১ রানের বেশি করতে পারলেন না টপ অর্ডার এই ব্যাটসম্যান। তার ব্যর্থতার দিনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে শেখ জামাল।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় লেজেন্ডেস অব রূপগঞ্জ। সাব্বির রহমানের ৪১ ও নাঈম ইসলামের অপরাজিত ৩০ রানের ওপর দাঁড়িয়ে ৬ উইকেট হারিয়ে রূপগঞ্জ করে ১৩৭ রান। ফর্মহীনতায় ভোগা সাব্বির এই ম্যাচে এসে কিছুটা ভালো ব্যাটিং করেছেন। ৩১ বলে ৩ চার ও ১ ছক্কায় সাজান নিজের ৪১ রানের ইনিংস। শেখ জামালের বোলারদের মধ্যে সালাউদ্দিন শাকিল ও সৈকত আলী দুটি করে উইকেট নিয়েছেন।

১৩৮ রানের জবাবে খেলতে নেমে নাসির হেসেন (৭) ও ইমরুল কায়েস (১১) ভালো সূচনা না পেলেও সৈকত আলীর ৪৩ রানে জয়ের ভিত পায় শেখ জামাল। হুট করে আসা বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে নতুন করে ১৮ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১২৭ রান। এর পর অধিনায়ক নুরুল হাসান সোহানের ৩০ বলে ৪৪ রানের ইনিংসে নির্ধারিত ১৮ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে শেখ জামাল। সোহান ১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন।

হোসেন আলী ২৮ রানে দুটি উইকেট নেন। বাকি উইকেটটি নেন মোহাম্মদ শহীদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের