মাহমুদউল্লাহর ব্যাটে গাজী গ্রুপের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৯:৫১আপডেট : ১৩ জুন ২০২১, ১৯:৫১

প্রিমিয়ার টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ব্যাটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাট করা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৮ উইকেটে সংগ্রহ করে ১৩৮ রান। ১৩৯ রানের জবাবে খেলতে নেমে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় গাজী গ্রুপ।

বিকেএসপির চার নম্বর মাঠে নেমে মাসুম খানের ৩৭ বলে ৫৯ রানে ভর করে খেলাঘর ৮ উইকেট হরিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। মাসুম ৫ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। গাজী গ্রুপের বোলারদের মধ্যে মুমিনুল হক ২৭ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

১৩৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রানের খাতা না খুলেই দুই ওপেনার মেহেদী হাসান (০) ও সৌম্য সরকার (০) আউট হন। এরপর মুমিনুল (২২) ও ইয়াসির আলী (২৪) ছোট খাটো ইনিংস খেলার পর বাকি কাজটুকু করেন মাহমুদউল্লাহ। তিনি ৪৮ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। খেলাঘরের মেহেদী হাসান মিরাজ ২১ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন।

বিকেএসপির অপর ম্যাচে জয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সাব্বির ও তৌহিদের ৪৪ রানে ভর করে শাইনপুকুর ৩ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। বৃষ্টি নামার আগ পর্যন্ত জয়ের পথেই ছিল ব্রাদার্স। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে জিতে যায় দলটি। ব্রাদার্সের হয়ে ৭০ রানের ইনিংস খেলেন মিজানুর রহমান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম