আপাতত ক্রিকেট বন্ধ জিম্বাবুয়েতে, বাংলাদেশ সিরিজ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, ১৬:৪২আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:৪৫

৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। জুন-জুলাইয়ের সফরে একটি টেস্ট খেলার পাশাপাশি তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলার কথা তামিমদের। কিন্তু আফ্রিকার দেশটির করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সিরিজ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউন দেওয়া হয়েছে জিম্বাবুয়েতে। এর ফলে দেশটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যযক্রম স্থগিত করা হয়েছে সাময়িকের জন্য।

সর্বশেষ সোমবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার জানায় এমন তথ্য। সরকারের কাছ থেকে আসা নতুন নির্দেশনাকে অনুসরণ করতেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে স্থগিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে জিম্বাবুয়ে ‘এ’ দলের চার দিনের ম্যাচটিও। ম্যাচটির প্রথম দিনের খেলা গড়িয়েছিল মাঠে।

অবশ্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটারে বাংলাদেশ সিরিজ নিয়ে কোনও কিছু জানানো হয়নি। সূচি চূড়ান্ত না হলেও বাংলাদেশের সফরে যাওয়ার কথা ২৯ জুন। সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ৭ জুলাই।

এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। ১৬, ১৮ ও ২০ জুলাই হওয়ার কথা তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতেই ২৩, ২৫, ২৭ ও ২৯ জুলাই চার টি-টোয়েন্টি হওয়ার কথা।

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী