কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২০:৫৯আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৩৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। সেখানে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তবে এক বছর ধরে চুক্তি বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নতুন করে চুক্তিতে ঢুকেছেন। মঙ্গলবার (১৫ জুন) বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। এরপর থেকেই চুক্তির বাইরে ছিলেন তিনি। কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেও সেটি তিন ফরম্যাটে কিনা এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা এখনও ফাইনাল হয়নি। তাদের সঙ্গে কথা বলা হয়নি, কে কোন ক্রিকেটে আগ্রহী। আমাদের ফরম্যাটও করা হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে তো জানতে হবে। কেউ যদি টেস্ট খেলতে না চায় তাহলে তো জানতে হবে। তাই তাদের সঙ্গে আগে কথা বলে দেখতে হবে’

বিসিবি অবশ্য সবার নাম জানায়নি। সাকিব-তাসকিন ছাড়াও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন। তাদের মধ্যে অন্যতম মেহেদী হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই অলরাউন্ডার। এবারই প্রথম কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন তিনি।

সব মিলিয়ে ১৮ থেকে ২০ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেখানে কারা আছেন সেটি জানতে অপেক্ষা করতে হবে কয়েকটি দিন।

‘কাল পরশুর মধ্যে ক্রিকেট অপারেশন্স জানিয়ে দেবে। ১৮-২০ জন আছে, কিছু নতুনও আছে। কিন্তু কে চুক্তিতে ঢুকছে, কে বের হচ্ছে এর একটা ব্যাখ্যা দরকার। আজকের মিটিংয়ে সবই ছিল কিন্তু ব্যাখ্যা ছিল না। সবই ঠিক আছে, এটা আমরা ক্রিকেট অপারেশন্সের কাছে ছেড়ে দিয়েছি। তারাই জানাবে’—বলেন বিসিবি সভাপতি।

/আরআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম