সুপার ওভারে জিতে সুপার লিগে সাকিবের মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৪:১৩আপডেট : ১৬ জুন ২০২১, ১৪:১৬

তিন ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। মোহামেডান অধিনায়ক না থাকায় এর প্রভাব পড়লো ঠিকই। খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে তার দল জয় পেয়েছে সুপার ওভারে গিয়ে। এর পরেও এই জয়ে প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে সুপার লিগ নিশ্চিত হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডানের।

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে ৫ ওভারে। আগে ব্যাট করে মোহামেডান ৯ উইকেটে ৮৮ রান তুলেছিল। জবাবে খেলাঘর ৫ ওভারে ৮৮ রানের বেশি করতে পারেনি। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। রোমাঞ্চকর এই অংশে খেলাঘর মাসুম খানের ব্যাটে (১০) ১ উইকেট হারিয়ে ১৩ রান তুলেছিল। জবাবে ইরফান (৭) ও মজিদের (৬) ব্যাটে মোহামেডান ১ উইকেট হারিয়ে অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করে আব্দুর মজিদের বিস্ফোরক ইনিংসের ওপর ভর করেই মোহামেডান ৮৮ রান সংগ্রহ করে। ৩০ বলে ৫ চার ও ৪ ছক্কায় মজিদ ৫৭ রানের ইনিংসটি খেলেছেন। খেলাঘরের বোলারদের মধ্যে মোহাম্মদ ইরফান ৯ রানে ৪ উইকেট নিয়েছেন।। ১টি করে উইকেট নিয়েছেন নুর আলম সাদ্দাম ও টিপু সুলতান।

৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ১০ ওভারে দুর্দান্ত খেলেছেন খেলাঘরের ব্যাটসম্যানরাও। মাসুম খানের ১৭ বলে অপরাজিত ৩৩ ও জহুরুল ইসলামের ১৫ বলে ২৮ রানের ইনিংসে ৮৮ রান করে তারা। মোহামেডানের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২২ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

১১ ম্যাচে ৬ জয়ে মোহামেডানের সংগ্রহ ছিল ১৩ পয়েন্ট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি