হঠাৎ বিসিবিতে সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৮:২৬আপডেট : ১৬ জুন ২০২১, ২২:১৮

মাঠে ‘অক্রিকেটীয়’ আচরণে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে সাকিব আল হাসানকে। আগামীকাল (বৃহস্পতিবার) নিষেধাজ্ঞা শেষ হচ্ছে তার। এই অলরাউন্ডারকে ছাড়াই মোহামেডান ইতোমধ্যে তিনটি টি-টোয়েন্টি খেলে ফেলেছে, তবে দলটির পরের ম্যাচে সাকিবকে মাঠে দেখা যেতে পারে।

বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন দলটির নিয়মিত অধিনায়ক সাকিব। মোহামেডান সূত্রে জানা গেছে বিষয়টি।

নিষেধাজ্ঞার কারণে বিসিবির জৈব সুরক্ষা বলয়ের বাইরে ছিলেন সাকিব। গত ১২ জুন বিজ্ঞাপনের শুটিংয়ে দিনভর ব্যস্ত ছিলেন তিনি। খেলতে হলে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে তাকে আবার জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। করোনা পরীক্ষা করাতেই বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছিলেন সাকিব। ফল নেগেটিভ হলে আজই (বুধবার) জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন তিনি।

করোনা পরীক্ষার নমুনা দেওয়া ছাড়াও এদিন দীর্ঘক্ষণ বিসিবিতে ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। জানা গেছে, কেন্দ্রীয় চুক্তি সংক্রান্ত ব্যাপারে আলোচনাও সাকিবের বিসিবিতে যাওয়ার অন্যতম কারণ।

একদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘সাকিবের ব্যাপারটা এখনও ফাইনাল হয়নি। কোনও ক্রিকেটারের সঙ্গে কথা বলা হয়নি, কে কোন ক্রিকেটে আগ্রহী। আমাদের ফরম্যাটও করা হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে তো জানতে হবে। কেউ যদি টেস্ট খেলতে না চায়, তাহলে তো জানতে হবে। তাই তাদের সঙ্গে আগে কথা বলে দেখতে হবে।’

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ