আষাঢ়ের বৃষ্টিতে সুপার লিগের দুই ম্যাচ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৭:০৭আপডেট : ১৯ জুন ২০২১, ১৭:৩৮

আষাঢ়ের বৃষ্টিতে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের প্রথম দিনের দুটি ম্যাচ স্থগিত করেছে লিগের তত্ত্বাবধানে থাকা সিসিডিএম। যদিও একই কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সুপার লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ৯টায় প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ মাঠে গড়ানোর পর মাত্র ১.৩ ওভার খেলা হয়। এরপর বৃষ্টি নামলে ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন। দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে।

দুপুরে মাঠে গড়ানোর কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ। কিন্তু বৃষ্টিতে মাঠ থেকে কভারই তোলা সম্ভব হয়নি। যার কারণে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয় সিসিডিএম। সন্ধ্যায় দিনের তৃতীয় ম্যাচটিতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সেটিও স্থগিত করা হয়েছে।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন এ প্রসঙ্গে বলেছেন, ‘সুপার লিগের প্রথম দিনের দুপুর ও সন্ধ্যার ম্যাচ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সূচি জানিয়ে দেওয়া হবে। প্রথম খেলাটি ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী পরিত্যক্তই থাকবে। তারা পয়েন্ট ভাগাভাগি করবে।’

আগামী সোমবার ম্যাচ দুটি মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সিসিডিএম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে