দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েও দলকে জেতাতে পারেননি হাসানুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৪:৫৬আপডেট : ২১ জুন ২০২১, ১৫:০৩

‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটে’ ইউল্যাব দলের অধিনায়ক ছিলেন হাসানুজ্জামান। বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলেই উত্থান যশোরের এই ক্রিকেটারের। প্রিমিয়ার টি-টোয়েন্টিতে সোমবার তার ব্যাটে জয়ের আশা দেখছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। হাসানুজ্জামান ৫২ বলে সেঞ্চুরি (১০৫) করলেও শেষ পর্যন্ত ২৩ রানে ওল্ড ডিওএইচএসের কাছে হেরে গেছে পারটেক্স। এই জয়ের পর ওল্ড ডিওএইচএসের রেলিগেশন ঠেকানোটা অনেকটাই সহজ হয়ে গেলো। তবে মঙ্গলবার ওল্ড ডিওএইচএস ও লেজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে রেলিগেশন এড়াবে কারা।

বিকেএসপিতে অনুষ্ঠিত রেলিগেশন লিগের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হয় ওল্ড ডিওএইচএস ও পারটেক্স। টস জিতে ব্যাটিং করতে নামা ওল্ড ডিওএইচএসের ওপেনিং জুটি ৬০ রান তোলে। ৩৪ রানে আনিসুল ইসলাম ইমন ফিরে যাওয়ার পর দ্রুত বিদায় নেন মাহমুদুল হাসান জয় (৫)। এর পর তৃতীয় উইকেটে রাকিন আহমেদ ও মোহাইমিনুল খান অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি গড়েন। তাতেই নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রানের বিশাল সংগ্রহ পায় ওল্ড ডিওএইচএস। ৫৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলেছেন রাকিন। অন্যদিকে মোহাইমিনুল ৩৫ বলে খেলেছেন ৫০ রানের ইনিংস।

পারটেক্সের বোলারদের মধ্যে জুবায়ের হোসেন একটি উইকেট নিয়েছেন।

২০০ রানের লক্ষ্যে খেলতে নামা পারটেক্স রানের খাতা খোলার আগেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারায়। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পারটেক্সকে একাই টেনে তোলার চেষ্টা করেন হাসানুজ্জামান। ঘরোয়া ক্রিকেটে কুড়ি ওভারের ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি তোলার রের্ডটি ছিল যুববিশ্বকাপজয়ী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের। সোমবার ৪৮ বলে সেঞ্চুরি করে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে যান হাসানুজ্জামান। ৫২ বলে ১১ চার ও ৭ ছয়ে ১০৫ রানের ইনিংস খেলেছেন। মাইফলফকের দিনে পারটেক্সের আরও কেউ দাঁড়াতে না পারায় ওল্ড ডিওএইচএসের দেওয়া ২০০ রানের কাছেই যেতে পারেননি হাসানুজ্জামান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আব্বাস মূসার (৩২) ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে পারটেক্স। দলটি এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি! বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া একটি ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট নিতে পেরেছে।

ওল্ড ডিওএইচএসের বোলারদের মধ্যে আব্দুর রশিদ ৩৪ রানে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া রাকিবুল হাসান ও আসাদুজ্জামান পায়েল দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী