শিরোপা লড়াই থেকে ছিটকে গেলো সাকিবের মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৪:১৯আপডেট : ২৩ জুন ২০২১, ১৫:৩০

প্রিমিয়ার টি-টোয়েন্টিতে হারের বৃত্তেই আটকে আছে সাকিববিহীন মোহামেডান। টানা চার হারে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে মোহামেডান ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ৬ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে শেখ জামাল। এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকলো শেখ জামাল।

১৩৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আশারাফুল, সোহান ও তানভীরের ব্যাটে জয়ের দেখা পেয়েছে শেখ জামাল। আশরাফুল ৪২ বলে ৪ চার ও ১ ছক্কায় করেছেন ৩৮ রান। এছাড়া সোহানের ব্যাট থেকে আসে অপরাজিত ৩১ বলে ৩৬ রান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন তানবীর হায়দার। ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করেন তিনি। তাতে শেখ জামালের জয় নিশ্চিত হয়ে যায় খুব সহজে।

মোহামেডানের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন শুভাগত, আবু জায়েদ ও আসিফ হাসান।

এর আগে পারভেজ হোসেন ইমন ও শামসুর রহমান শুভর ব্যাটে ৯ উইকেটে ১৩৩ রান তোলে মোহামেডান। সর্বোচ্চ ৪৯ রান করেন শুভ। ইমনের ব্যাট থেকে আসে ৪৬ রান। এছাড়া ১৭ রান করেন ইরফান শুক্কুর। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বল হাতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার পেসার ইবাদত হোসেন। ৩ উইকেট পেয়েছেন জিয়াউর রহমানও।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি