মুশফিক না থাকলেও সমস্যা হয়নি আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২৩:২৮আপডেট : ২৩ জুন ২০২১, ২৩:২৮

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে শিরোপার লড়াইয়ে সমানে সমান লড়ছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে আবাহনীকে ১৩৬ রানের লক্ষ্য দেয় প্রাইম দোলেশ্বর। সেই লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাধায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আবাহনীর নতুন লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ৯১। সেটি ৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে টপকে যায় মুশফিকবিহীন আবাহনী। ফলে ৭ উইকেটের জয়ে শিরোপা লড়াইয়ে দারুণভাবে থাকলো ঐতিহব্যবাহী ক্লাবটি।

আবাহনীর জয়ের ম্যাচে জিম্বাবুয়ে সিরিজে সীমিত ওভারের ক্রিকেটের বাইরে থাকা নাজমুল হাসান শান্ত রানের খাতা না খুলেই আউট হয়েছেন। অন্যদিকে প্রাইম দোলেশ্বরের অলরাউন্ডার শামীম হোসেনও রান করতে পারেননি। তিনি সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে।

ইনজুরির কারণে সুপার লিগের বাকি ম্যাচ খেলা হচ্ছে না মুশফিকের। তার জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক হোসেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দোলেশ্বরের দেওয়া ১৩৬ রানের জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে আবাহনী পায় ৬৬ রান। কিন্তু হুট করে নামা ঝুম বৃষ্টিতে ম্যাচের পরিধি কমে আসে। আবাহনীর নতুন লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ৯১। তার আগে অবশ্য লিটন দাস ২৭ রান করে ফিরে গেছেন। শান্ত রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন। যদিও তাদের বিদায়ে বেগ পেতে হয়নি আবাহনীকে।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে। এই ব্যাটসম্যান ৩৪ বলে ৫ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন। মোসাদ্দেক ৯ ও আফিফ ৩ রানে অপরাজিত থেকে ৭ উইকেটে আবাহনীর জয় নিশ্চিত করেন।

এর আগে ফজলে মাহমুদ (৩২) ও ইমরান উজ্জামানের (৩১) ব্যাটে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে দোলেশ্বর। জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি দলে প্রথমবার সুযোগ পাওয়া শামীম ভালো করতে পারেননি। ৮ বলে ২ রান করে আউট হয়েছেন তরুণ এই অলরাউন্ডার।

আবাহনীর সাইফউদ্দিন ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান রানা ১৭ রানে নিয়েছেন ২ উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক