লুইস ঝড়ে প্রোটিয়াদের সহজেই হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২১, ১৩:৩৩আপডেট : ২৭ জুন ২০২১, ১৬:৩১

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু নিজেদের প্রিয় ফরম্যাটে প্রোটিয়াদের পুরোপুরি নাস্তানাবুদ করে ছেড়েছে তারা। প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। তাতে ক্যারিবীয়রা ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেলো ১- ০ তে।

৬ স্পেশালিস্ট ব্যাটসম্যান, একজন স্পিন বোলিং অলরাউন্ডার, একজন বিশেষজ্ঞ স্পিনার ও তিন সিমার নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে তেম্বা বাভুমার দল।

এক রাসি ভ্যান ডার ডাসেনের ৩৮ বলে করা ৫৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬০ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। এর আগে কুইন্টন ডি কক ২৪ বলে করেন ৩৭ রান। ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট নেন ফাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো। একটি নেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। 

কিন্তু এই স্কোর সহজেই পার করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইসই আলো ছড়িয়েছেন ম্যাচে। তার ৩৫ বলে করা ৭১ রানের ঝড়ো ইনিংস জয়ের মঞ্চ গড়ে দেয় স্বাগতিকদের। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৭টি ছয়। পরে অবশ্য ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলও কম ছিলেন না। গেইল ২৪ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন, আর ১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটিংয়ে ১৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের