ওকস-রুটে বিধ্বস্ত শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২১, ২৩:৪৩আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:৪৩

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। ক্রিস ওকস ও ডেভিড উইলির বোলিংয়ের সামনে ১৮৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে জো রুটের দায়িত্বশীল ইনিংসের উপর ভর করে ৯১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

চেস্টার-লি-স্ট্রিটে শুরুতেই ইংলিশ দুই বোলারের তোপের মুখে পড়ে সফরকারী শ্রীলঙ্কা। ৪৬ রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ওয়ানিদু হাসারাঙ্গা ও কুশল পেরেরা জুটি। চতুর্থ উইকেটে তারা দুইজন মিলে যোগ করেন ৯৯ রান। কিন্তু তারপরেই আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। হাসারাঙ্গা ৫৪ রান করে ওকসের বলে আউট হন। ৬৫ বলে ৬ চার ও ১ ছক্কায় হাসারাঙ্গা নিজের ইনিংসটি সাজিয়েছেন।  নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের ইনিংস ৪২.৩ ওভারে ১৮৫ রানেই গুটিয়ে যায়। পেরেরা ৮১ বলে ৭ চারে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করে আউট হন।

ইংলিশ বোলারদের মধ্যে ওকস ১৮ রানে চার উইকেট নিয়েছেন। এছাড়া তিনটি উইকেট নিয়েছেন উইলি। লঙ্কানদের গুড়িয়ে দিতে ভূমিকা রাখায় ম্যাচ সেরার পুরষ্কারটিও জিতেছেন ওকস।

১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে ইংলিশরা।  জনি বেয়ারস্টো (৪৩)  ও লিয়াম লিভিংস্টোন (৯) মিলে ৫৮ রানের জুটি গড়েন। এরপর দ্রুত আরও তিন উইকেট চলে গেলেও একপ্রান্ত আগলে ব্যাটিং করেছেন জো রুট। শেষ পর্যন্ত তার অপরাজিত ৭৯ রানের ইনিংসের উপর ভর করেই ইংলিশরা বড় ব্যবধানে জয় পায়। রুট ৮৭ বলে ৭৯ রানের ইনিংসটি সাজিয়েছেন।

লঙ্কান বোলারদের মধ্যে দুষ্মন্ত চামিরা ৫০ রানে তিন উইকেট নিয়ে দলের সেরা বোলার।

/আরআই/এমআর/
সম্পর্কিত
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’