লিটন শঙ্কামুক্ত, মোস্তাফিজ অনিশ্চিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৯:৩৭আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৯:৩৭

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং করলেও কিপিং করা হয়নি লিটন দাসের। কব্জির পুরনো ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠায় তার বদলে কিপিংয়ের দায়িত্ব সামলেছেন নুরুল হাসান। তবে দ্বিতীয় ম্যাচের আগে শঙ্কামুক্ত আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। লিটন শঙ্কামুক্ত হলেও দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজুর রহমান। এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। বড় জয়ে সবচেয়ে বড় অবদান ছিল লিটনের। দ্বিতীয় ম্যাচে তাই লিটনকে হারালে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে বাংলাদেশকে। তামিম অবশ্য জানিয়ে দিলেন, লিটনকে নিয়ে কোনও চিন্তা নেই, ‘লিটনের অবস্থা আমি যতটা জানি এখন আগের চেয়ে অনেক ভালো। সে হয়তো আগামীকালের (রবিবার) জন্য আভেলেভেল।’

এদিকে প্রস্তুতি ম্যাচে ৫ বল করেই মাঠের বাইরে ছিটকে যান মোস্তাফিজ। ৫ বল করার পর পরই অস্বস্তিবোধ করতে থাকেন বাঁহাতি এই পেসার। এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন তিনি। মূলত ডান পায়ের গোড়ালিতে টান লাগায় এই পরিস্থিতিতে পড়তে হয় তাকে। তামিমের কথায় যে ইঙ্গিত, তাতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে, ‘মোস্তাফিজের সম্ভাবনা এখনও ফিফটি-ফিফটি। আজ (শনিবার) বিকেলের দিকে আরও একটু ভালো বলতে পারবো।’

তামিমও পুরোপুরি ফিট নন। নিজের কথা বলতে গিয়ে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘আমার ব্যাপারে তো কমবেশি বলা হয়ে গেছে। এই তিনটা ম্যাচই কমবেশি ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে। আমি কোনও না কোনও ভাবে  ম্যানেজ করে খেলছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম