তামিম-মুশফিকের না থাকার ইতিবাচক দিকও আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৪:৩৫আপডেট : ২২ জুলাই ২০২১, ১৪:৩৫

তামিম ইকবালকে ছাড়াই একমাত্র টেস্টে শেষ হাসি হেসেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম আবার খেলতে পারেননি ওয়ানডে সিরিজ। যদিও দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের অনুপস্থিতিতেও সিরিজ জিততে বেগ পেতে হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। এবার তামিম-মুশফিককে ছাড়া বাংলাদেশ কি পারবে টি-টোয়েন্টি সিরিজ জিততে?

অভিজ্ঞ দুই ক্রিকেটারকে অবশ্যই মিস করবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, তবে ইতিবাচক দিকও দেখছেন। তাদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটার ও দল হিসেবে নিজেরা কেমন পারফর্ম করেন, মাহমুদউল্লাহ সেটি দেখে নেওয়ার বড় সুযোগ মনে করছেন জিম্বাবুযের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

আজ (বৃহস্পতিবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা অবশ্যই তামিম ও মুশফিককে মিস করবো। তারা অবশ্যই আমাদের দলের জন্য অনবদ্য দুই খেলোয়াড়। আমি বলবো, এটা অন্যদের জন্য এবং আমাদের সবার জন্য একটা সুযোগ, দেশের হয়ে প্রতিটা ম্যাচ জেতার জন্য। দেশের মাটিতে জিম্বাবুয়ে খুব ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলেই ওদের হারাতে হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়নি বাংলাদেশ দলকে। পাঁচ সিরিজের দুটিতে জিতেছে তারা, ড্র হয়েছে অন্য তিনটি। সাকিব এই সিরিজকে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ ভাবলেও মাহমুদউল্লাহ মনে করেন, জয়ের ক্ষেত্র তৈরি করেই অন্য ভাবনা, ‘আমার মনে হয়, বিশ্বকাপের পথে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের ১৬টা ম্যাচ খেলার সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়, বর্তমানে থাকাটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই বাকি সিরিজগুলোতে আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তে আমরা কেবল মনোযোগ দিচ্ছি সামনের ম্যাচটার ওপর। আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি এবং জয়ী হতে পারি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী