চেন্নাই-মুম্বাইয়ের লড়াইয়ে শুরু হচ্ছে আইপিএল 

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২১, ১৩:১২আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৩:১২

করোনায় মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। টুর্নামেন্টটি নতুন করে শুরু হবে কিনা, এ নিয়ে এক প্রকার আলোচনা ছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণায় ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। শুরুর দিনই দুবাইয়ে নামবে ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। 

নতুন সূচি অনুযায়ী বাকি ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ দিনে। দ্বিতীয় লেগ শুরুর পর দিন মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি হবে আবুধাবিতে। সুপার কিংসের মতো প্লে অফের দৌড়ে আছে বেঙ্গালোরও। তাদের অবস্থান তৃতীয়। কলকাতার এই দৌড়ে থাকতে হলে বেশ কিছু জয়ের প্রয়োজন। 

এবারের লেগে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে। দুবাইয়ে হবে ১৩টি, তাতে আবার প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালও রয়েছে। শারজায় হবে ১০টি ম্যাচ। এখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর। এছাড়া আবু ধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হবে ৮টি ম্যাচ। 

আরব আমিরাতে এক দিনে দুটি ম্যাচের সংখ্যা ৭টি। মরুর বুকে হলেও সময়ের কোনও পরিবর্তন অবশ্য নেই। বিকালের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। আর রাতের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

প্রসঙ্গত, গত মে মাসে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়াতে স্থগিত করা হয় আইপিএল। খেলোয়াড়সহ পজিটিভ হন বেশ কয়েকজন। 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের