আকমলের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করেছে পিসিবি

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৬, ১৫:২৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৫:৪৩

আকমলের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করেছে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর শৃঙ্খলা ভেঙে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন উমর আকমল। নাটকীয়ভাবেই নতুন মোড় এসেছে এ ঘটনায়। আকমলের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে বোর্ড। এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে সংশয় থাকছে না!
শুক্রবার কিউইদের বিরুদ্ধে শুরু হবে এই সিরিজ। মূলত আকমল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার ফলেই নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করা হয়েছে। তবে এ নিয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত নিষেধাজ্ঞার শাস্তিটি বহাল থাকলেও পরে এটি কার্যকর করা হবে। আর এই ট্রাইব্যুনালই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এ প্রসঙ্গে পিসিবি জানিয়েছে, ‘উমর পিসিবিকে জানিয়েছে সে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে। এর ফলে পিসিবির নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত নিষেধাজ্ঞার শাস্তিটি বহাল থাকবে।’ 

উল্লেখ্য, ঘরোয়া কায়েদ-ই আজম ট্রফির ফাইনালে অঘটন ঘটিয়ে এ শাস্তি পান আকমল। নিয়ম অনুযায়ী ঠিকমতো পোশাক পড়েননি তিনি। পিসিবির বিধি ভাঙায় উমর আকমলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে অভিযুক্ত হলেন আকমল। গত নভেম্বরেও ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়াই ‘অনৈতিক’ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তিনি। যদিও এই অভিযোগ থেকে মুক্তি দিয়ে পরে স্কোয়াডে ফেরানো হয় তাকে।

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের