অস্ট্রেলিয়ার ‘অদ্ভুত’ সিদ্ধান্তে যুক্তি দেখেন না ডমিঙ্গো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৮:৩৬আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৯:২৮

বাবা-মায়ের অসুস্থতার কারণে টেস্ট সিরিজ খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। পরবর্তীতে এই উইকেটকিপার ব্যাটসম্যান অস্ট্রেলিয়া সিরিজে খেলতে চেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার শর্ত ছিল, ক্রিকেটারদের ১৯ জুলাই রাত থেকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ততদিনে মুশফিকের সেই সুযোগ শেষ হয়ে গেছে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। আজ (রবিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার এমন ‘অদ্ভুত’ সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

মুশফিকের ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যোগাযোগ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে। কিন্তু সিএ বিষয়টিতে কোনও ছাড় দিতে রাজি হয়নি। তারা স্পষ্ট করে জানিয়ে দেয়, মুশফিক খেলতে পারবেন না। এই বিষয়ে ডমিঙ্গো বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় চাপ থাকে। অস্ট্রেলিয়া জৈব সুরক্ষা বলয়ের যে কঠিন নিয়ম রেখেছে, এর কোনও যুক্তি আমি খুঁজে পাই না। আমি মনে করি, ১০ দিনের জৈব সুরক্ষা বলয় যথেষ্ট ছিল। কিন্তু তারা বিষয়টি যেভাবে দেখছে, সেটি খুব হতাশাজনক।’

একই কারণে লিটন দাসকেও পাচ্ছে না বাংলাদেশ। মুশফিক-লিটনকে হারালেও তরুণদের নিয়ে আশাবাদী ডমিঙ্গো, ‘দেখুন আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আমাদের তরুণদের জন্য এটা দারুণ সুযোগ নিজেদের চেনানোর। আমি নিশ্চিত আমাদের দলের তরুণ খেলোয়াড়রা ক্যাপাবল। অবশ্যই মুশফিকের না থাকা আমাদের ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু তার জায়গাতেও আমরা দারুণ কিছু ক্রিকেটার পেয়েছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি