অস্ট্রেলিয়া সিরিজে কেমন উইকেট চাইছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ২০:০৩আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:০৩

মিরপুরের উইকেটে সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। কিছুটা স্লো উইকেট হওয়ায় হোম অব ক্রিকেটে রানও ওঠে কম। তবে বাংলাদেশ দল সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছে। আজ (রবিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়ে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন উইকেটে খেলতে চান, এমন প্রশ্নে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘আমরা ভালো উইকেটে খেলতে চাই, এতে কোনও সন্দেহ নেই। অবশ্যই এখানকার কন্ডিশন বাইরের কন্ডিশন থেকে আমাদের জন্য বেশি উপযোগী। আমাদের অবশ্যই ভালো উইকেটে টি-টোয়েন্টি খেলতে হবে। কেননা সামনে আমাদের বিশ্বকাপ রয়েছে। সেখানে আমরা ঘরের উইকেট পাবো না। ফলে আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আশা করি, ভালো উইকেটই আমরা পাচ্ছি।’

ডমিঙ্গো আরও বলেছেন, ‘আমি ভাগ্যবান যে আমাদের দলে মানসম্পন্ন বেশ কয়েকজন স্পিনার রয়েছে। তবে আমরা অবশ্যই ভালো উইকেট চাই। আমাদের বিশ্বকাপ খেলতে হবে। যদিও ভালো খেলার জন্য উইকেট মেজর ইস্যু বানাতে চাই না।’

মিরপুরের উইকেট যেমনই হোক না কেন, অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন বিশ্বমানের পেসার ও স্পিনাররা। সেই হিসেবে বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়তো কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছেন!

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী