স্টার্ক-হ্যাজেলউডদের নয়, তাদের বল খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ২০:৪৩আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৮:১৬

ছয় বিশেষজ্ঞ পেসারের সঙ্গে চার স্পিনার নিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। সঙ্গে আছেন তিন পেস বোলিং অলরাউন্ডার। সফরকারীদের বোলিং আক্রমণ সাজানো মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, মোয়েসেস হেনরিকস, মিচেল মার্শ, অ্যাডাম জাম্পার মতো পরীক্ষিতদের নিয়ে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় ভাবনার জায়গা স্টার্ক ও হ্যাজেলউড। এই দুই পেসারকে নিয়ে কী পরিকল্পনা সাজাচ্ছে স্বাগতিকরা, এমন প্রশ্নে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘বোলার নয়, বল খেলবে বাংলাদেশ’।

ওয়েস্ট ইন্ডিজ সফরে স্টার্ক-হ্যাজেলউড বল হাতে আগুন ঝরিয়েছেন। কন্ডিশনে পরিবর্তন আসলেও উপমহাদেশের কন্ডিশনেও তারা সমান কার্যকর। অস্ট্রেলিয়ার দুই পেসারকে নিয়ে বাংলাদেশের পরিকল্পনা জানতে চাইলে ডমিঙ্গো বলেছেন, ‘মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড মানসম্পন্ন বোলার এবং আমরা তাদের ফুটেজ দেখেছি। কিন্তু দিনশেষে আপনি বল খেলবেন, কোনও বোলারকে নয়। দিনশেষে তারা মানুষ এবং কিছু খারাপ বলও তারা করবে।’

ব্যাটসম্যানদের ক্রিজে স্বচ্ছ মানসিকতার পরিচয় দিতে হবে বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ, ‘আমাদের মানসিকতা স্বচ্ছ হতে হবে। ভালো বলগুলো সমীহ করতে হবে, খারাপ বলগুলো থেকে রান আদায় করে নিতে হবে। আমরা জানি তারা মানসম্পন্ন বোলার, কিন্তু দিনশেষে আপনাকে বল খেলতে হবে, বোলারকে নয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম