তবুও পা মাটিতেই রাখছেন মাহমুদউল্লাহরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ২৩:১৭আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২৩:১৭

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ২৩ রানের দারুন জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো স্বাগতিকরা। এমন জয়ের পরও পা মাটিতে রাখছেন বাংলাদেশর অধিনায়ক মাহমুদউল্লাহ। মঙ্গলবার ম্যাচ জেতার পর পুরষ্কার বিতরণী মঞ্চে এমনটাই বলেছেন মাহমুদউল্লাহ।

অস্ট্রেলিয়াকে প্রথমবার হারলেও ব্যাটিংয়ে নিজের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। মিরপুরের স্লো উইকেটে স্বাগতিকরা সংগ্রহ করেছে ১৩১ রান। অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হওয়ার আগে দলীয় আলোচনা মাহমুদউল্লাহ সতীর্থদের বলেছিলেন ১০ রানের আক্ষেপের কথা, ‘আমারা দলীয়ভাবে আলোচনা করেছিলাম আমাদের দশটা রান কম হয়েছে, তাই আমাদের ভালো ফিল্ডিং করে সেটি পূরণ করতে হবে।’

এত অল্প রানের পরও সতীর্থদের আক্রমণত্মক মনোভাবে মুগ্ধ মাহমুদউল্লাহ, ‘এটা খুবই দারুন ব্যাপার সবাই ভালো করতে ক্ষুধার্ত ছিল। বোলাররা তাদের পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করতে পেরেছে। প্রত্যেক বলেই আমাদের আক্রমণাত্মক মানসিকতার প্রয়োজন ছিল, আমরা সেটিই করতে পেরেছি।’

ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পরও জিতেছে বাংলাদেশ। প্রতি ম্যাচে এমন সুযোগ পাবে না স্বাগতিকরা। তাইতো জিতলেও সতীর্থদের সতর্ক করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘আমরা টপে ছিলাম না, তারপরও ম্যাচ জিতেছি। তবে এটা চলে গেছে। এখন আমাদের পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে। প্রথম বল থেকেই যেন আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা আমাদের পা মাটিতেই রাখছি।’

/আরআই/এফএএন/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম