নাসুমের সাফল্যে গর্বিত সুনামগঞ্জবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ০১:৪৫আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০১:৪৫

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের নায়ক সুনামগঞ্জের দিরাইয়ের মধুরাপুর গ্রামের সন্তান নাসুম আহমেদ। তার স্পিন ঘূর্ণিতে সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করে টাইগাররা। এটা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। এই জয়ে অবদান রাখায় সুনামগ‌ঞ্জে ব্যাপক প্রশংসায় ভাস‌ছেন নাসুম।

এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৩১ রান সংগ্রহ করে। এরপর বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া থেমে যায় ১০৮ রানে। বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাসুম নির্ধারিত ৪ ওভারে ১৯ রানে তুলে নেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

নাসুম সুনামগঞ্জের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন বলে ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি সুনামগঞ্জের প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের খেলোয়ার হিসেবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেছেন।

নাসুম আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। গত ২১ জুন সকালে হঠাৎ অসুস্থ হয়ে নাসুম আহমেদের মা শিরিয়া বেগম মারা যান। মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ওয়াসিম বখত বলেন, ‘২০১৩ সালে নাসুম আহমেদ আমাদের প্যারামাউন্ড ক্রিকেট ক্লাবের প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড় ছিল। সে একজন প্রতিভাবান ক্রিকেটার। সুনামগঞ্জ জেলার প্রথম ক্রিকেটার হিসেবে সে জাতীয় দলে জায়গা পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের খবর।’

জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও ক্রিকেট বিভাগের যুগ্ম সম্পাদক চৌধুরী আহমদ মুজতবা রাজী বলেন, ‘নাসুম একজন পরিশ্রমী খেলোয়াড়। সে বিভিন্ন বয়সভিত্তিক দলে সফলতার সঙ্গে খেলে আজ এ অবস্থায় এসেছে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সন্তান হলেও তার বেড়ে ওঠা সিলেট শহরেই। সুনামগঞ্জের সন্তান নাসুম জাতীয় দলে ভালো খেলছে এটি নিঃসন্দেহে গৌরবের। সে আরও সামনে এগিয়ে যাক এ দোয়া রইলো।’

/এমএএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন বাংলাদেশি পেসাররা
ওয়ানডে ক্রিকেট কি বিপদে? জন্টি রোডসের মন্তব্যে নতুন শঙ্কা
আগস্টে কেন অস্ট্রেলিয়ায় টেস্ট? অদ্ভুত সূচির নেপথ্যে যা আছে
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দুপুরে ইসিতে যাবে বিএনপি 
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দুপুরে ইসিতে যাবে বিএনপি 
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ, ঘাটে আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন
হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ, ঘাটে আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন
হুতি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত
হুতি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
সারা রাত মায়ের লাশ নিয়ে ঘরে অপেক্ষা, হচ্ছে না কবরের জায়গা
সারা রাত মায়ের লাশ নিয়ে ঘরে অপেক্ষা, হচ্ছে না কবরের জায়গা