কোচের মতো জিম্বাবুয়ে সিরিজে পরীক্ষা-নিরীক্ষার পক্ষে মাশরাফি

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৪ জানুয়ারি ২০১৬, ১৪:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৪:৩৪

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে শেষ দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। বৃহস্পতিবার সকাল দশটায় অনুশীলনে আসে মাশরাফি বাহিনী। শুরুতে ওয়ার্মআপ শেষে স্কিল অনুশীলনে কেটেছে বেশিরভাগ সময়। হয়েছে ফিল্ডিং অনুশীলনও।
জিম্বাবুয়ে সিরিজ নিয়ে প্রধান কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফির ভাবনা একই। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাশাপাশি বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশন দাঁড় করাতে চান তারা। মাশরাফির মতে, বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষেই পরীক্ষা-নিরীক্ষা করার উপযুক্ত সময়।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘যে কোনও ম্যাচের আগে জয়কেই প্রাধান্য দিতে হবে। এরপর আমাদের চেষ্টা থাকবে ভালো একটি কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করা।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ২টি টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াডে নতুন মুখ তিন জন। পেসার আবু হায়দার রনি, অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী এবং উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এই ৩ ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজম্যান্টের। সেরা কম্বিনেশন বের করার ক্ষেত্রে তাদেরও পরখ করা হবে বলে জানিয়েছেন মাশরাফি।

সে ক্ষেত্রে শুক্রবারের ম্যাচে তাদের খেলার কোনও সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘যারা স্কোয়াডে আছে তাদের সবারই সুযোগ আছে। তবে এমন কিছু করতে চাই না যা আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। আমরা এমন কিছু চিন্তা করছি, যা সামনের টুর্নামেন্টে আমাদের কাজে দেবে।  আমাদের অবশ্যই ভিন্ন কিছু করতে হবে। সেরা কম্বিনেশন বের করতে হলে এই সিরিজে আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতেই হবে।’

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটেই বেশি মনোযোগী হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে রঙিন পোষাকের এই অধিনায়ক বলেন, ‘টেস্ট ম্যাচের বিকল্প আসলে কিছু নেই। কারণ পুরো ক্রিকেটের উন্নতির জন্য টেস্ট ম্যাচ খেলতেই হবে।  সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ।  এই কারণে আমরা বাধ্য হচ্ছি টি-টোয়েন্টিতে মনোযোগী হতে।  টি-টোয়েন্টিতে আমরা এমন কিছু করতে পারিনি যাতে করে এটাকে অবহেলা করবো। আফগানিস্তানের চেয়ে আমরা এই ফরম্যাটে পিছিয়ে আছি। তাই ভবিষ্যতের কথা ভেবে এদিকেও আমাদের মনোযোগ দিতে হয়েছে।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হার দেখেছে জিম্বাবুয়ে। এমন জিম্বাবুয়েকে পেয়েও তাদের সমীহ করছেন বাংলাদেশের অধিনায়ক! তিনি বলেন, ‘জিম্বাবুয়ে দলে বেশ কিছু ভালে খেলোয়াড় আছে। মাসাকাদজা আগের সফরে ছিল না। তবে এবার সে দলে ফিরেছে। এছাড়াও তাদের দলে আরও বেশকিছু ভালো মানের খেলোয়াড় আছে।  হয়তো তারা আফগানিস্তানের সঙ্গে হেরেছে। এখানে এসে তারা নতুন ম্যাচ নতুন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। আমরা শেষ ম্যাচে কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে হেরেছিলাম। আমরা এদিকে খুব মনোযোগী। আমাদের কাজ হচ্ছে পরিকল্পনাগুলো মাঠে সঠিক ভাবে বাস্তবায়ন করা। আমাদের পুরো মনোযোগ ওইদিকেই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী