আইপিএল শুরুর আগেই ধাক্কা খেলো মোস্তাফিজের রাজস্থান

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৩:৪১আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৩:৫৩

আইপিএলে ইংলিশ তারকাহীন হয়ে পড়লো রাজস্থান রয়্যালস। বাকি মৌসুমের খেলা শুরুর আগেই জানা গেলো, না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংলিশ উইকেটকিপারের জায়গায় বদলি হয়ে এসেছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।

বাটলারের অনুপস্থিতিতে তিন ইংলিশ তারকাকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। পেসার জোফরা আর্চার কনুইয়ের চোটে বছরের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন। বেন স্টোকস তো মানসিক স্বাস্থ্যের জন্য বিরতি-ই নিয়েছেন কিছুদিনের জন্য।

এমন পরিস্থিতিতে বাটলারের অনুপস্থিতি ভীষণ ভোগাবে রাজস্থানকে। হয়ে যাওয়া ম্যাচগুলোয় ১৫৩.০১ স্ট্রাইক রেটে ২৫৪ রান করেছেন। সানরাইজার্সের বিপক্ষে ১২৪ রানের ইনিংসও খেলেছেন স্থগিত হয়ে যাওয়া আইপিএলে!

এদিকে বদলি হয়ে আসা ফিলিপস গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি করেছিলেন। যে ইনিংস খেলে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। এছাড়া টি-টোয়েন্টি লিগে আরও তিনটি সেঞ্চুরি করেই দৃষ্টি কেড়েছেন সবার। দুটি অকল্যান্ডের হয়ে, অপরটি সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসে।

এই মৌসুমে পঞ্চম অবস্থানে থাকা রাজস্থান ২১ সেপ্টেম্বর তাদের আইপিএল মিশন শুরু করবে। তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের