ডাক্তার বলেছেন ক্রিকেট থেকে দূরে থাকতে: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৮:৩২আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:২২

দীর্ঘদিন বোর্ড সভাপতির দায়িত্বে রয়েছেন নাজমুল হাসান পাপন। আগামী ১ সেপ্টেম্বর বোর্ড সভায় নির্ধারিত হবে পরবর্তী নির্বাচনের তারিখ। সেই নির্বাচনে কি প্রার্থী হবেন বর্তমান সভাপতি? এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত না নিলেও বোর্ড প্রধান বলেছেন, ডাক্তাররা তাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন!

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বোর্ড সভাপতি, ‘ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি।’

প্রায়শই বাংলাদেশের হারে হতাশা আটকে রাখতে পারেন না নাজমুল হাসান। সংবাদমাধ্যমে ক্রিকেটারদের সমালোচনা করে বক্তব্যও দিতে দেখা যায় তাকে। কিন্তু নিজের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার একটা খারাপ দিক হলো বাংলাদেশ হারলে আমি নিতে পারি না। কারণ, হারলে আমার মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। আমার মতো আরও অনেকেই আছে, যারা হার মেনে নিতে পারে না। এতটা খারাপ লাগে...।’

এজিএমে নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও বোর্ড সভাপতি বলেছেন, অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, ‘আমরা এজিএমে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১ সেপ্টেম্বর বোর্ড সভায় নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবো। আমরা খুব দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবো।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের