কী থাকছে বিসিবির বোর্ড সভায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ২০:০৫আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:০৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ শেষ পর্যায়ে চলে এসেছে। গত ২৬ আগস্ট বার্ষিক সাধারণ সভাও (এজিএম) হয়ে গেছে। এখন বাকি কেবল নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার। সেটিও ঠিক হয়ে যাবে আগামীকাল (বুধবার)। নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বোর্ড সভায় বসছে পরিচালনা পর্ষদের কমিটি।

বর্তমান বোর্ডের এটি ১১তম সভা। শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ড সভা শুরু হবে দুপুর ১টায়। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়া ছাড়াও আরও কিছু এজেন্ডা রয়েছে বোর্ড সভায়।

বুধবার সর্বশেষ বোর্ড সভা শেষেই নির্বাচন আয়োজনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে আবেদন করবে বিসিবি। তারপরই নির্বাচন কমিশন গঠনসহ সামগ্রিক আনুষ্ঠানিকতা শুরু করবে এনএসসি।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল (বুধবার) নির্বাচনের রুপরেখা নিয়ে আলোচনা হবে। বলার মতো প্রতিদ্বন্দ্বী গ্রুপ হয়তো নেই, তবে গুঞ্জন আছে বর্তমান বোর্ডের পরিচালকদের সবাইকে আগামী মেয়াদে নাও দেখা যেতে পারে। এজিএম শেষে কিছুটা রদবদলের ইঙ্গিতও দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

নির্বাচন ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে আলোচনা হতে পারে বোর্ড সভায়। ক্রিকেটারদের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় চুক্তি অনুমোদন হতে পারে এই সভাতে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি