বিশ্বকাপ থেকে কেন সরে দাঁড়ালেন তামিম? (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮

আগামী ১০ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২/১ দিনের মধ্যেই দল ঘোষণা করার কথা। কিন্তু তার আগেই দুঃসংবাদ দিলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। হুট করে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। এক ভিডিও বার্তায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন।

২০১৮ সালের পর থেকে গত তিন বছর মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। এমন অবস্থায় ম্যাচ প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে। মূলত এই কারণেই বিশ্বকাপের মতো একটি আসর থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিমের, ‘আমি তাদের (বোর্ড প্রধান নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন) বলেছি যে, আমার মনে হয় না বিশ্বকাপ দলে থাকা উচিত। তাই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটার দুই-তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে, গেম টাইম একটা বড় কারণ। এই ফরম্যাটটা আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না।’

দ্বিতীয় কারণ হিসেবে তামিম ইনজুরিকে সামনে এনেছেন। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি। এ ব্যাপারে তামিম বলেছেন, ‘দ্বিতীয়ত, ইনজুরি। তবে ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। কারণ আমি আশা করি, বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাবো। তবে মূল যে বিষয়টা আমাকে ভাবিয়েছে, তা হলো... যেহেতু আমি সবশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলিনি এবং আমার জায়গায় যারা খেলছিল, আমার কাছে মনে হয় না এটা তাদের প্রতি ন্যায়বিচার হতো যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গা নিয়ে নেই।’

তামিমের এমন সিদ্ধান্তের পেছনে ‘দায়িত্ববোধ’-ও প্রভাবক হিসেবে কাজ করেছে। সতীর্থদের প্রতি ফেয়ার থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমি জানি না, হয়তো বা আমি বিশ্বকাপের দলে থাকতাম। কিন্তু আমার মনে হয় না, এটা ফেয়ার হতো। তাই আমি সভাপতি এবং নির্বাচকের কাছে আমার বার্তাটা পৌঁছে দিয়েছি। সম্ভবত এই বিশ্বকাপে আপনারা আমাকে দেখবেন না। আমি এতটুকুই বলতে পারি, দলের জন্য সবসময় শুভকামনা।’

ভিডিও বার্তার শেষে সাংবাদিকদের কাছে অনুরোধও করেছেন, ইস্যুটা নিয়ে তাকে ফোন না দিতে। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত তিনি পাকাপাকিভাবেই নিয়েছেন এবং এতেই অটল থাকবেন। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের