বাংলাদেশেই আবার লেখা হলো কিউইদের সর্বনিম্ন স্কোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৭

অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি জিতেছিল বটে, তবে পরের ম্যাচেই সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবেছিল। শেষ ম্যাচে অজিরা অলআউট হয় ৬২ রানে। ওই ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের টি-টোয়েন্টি দিয়েই আবার মাঠের লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। বলা যায়, যেখানে শেষ করেছিল মাহমুদউল্লাহরা, সেখান থেকেই আবার শুরু করলো। প্রথম টি-টোয়েন্টিতেই কিউইদের সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডোবালো লাল-সবুজ জার্সিধারীরা।

আজ (বুধবার) মিরপুরের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬০ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। তাতে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ড বইটা নতুন করে খুললো সফরকারীরা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাদের ৬০ রানে অলআউট হওয়ার ঘটনা ছিল আগেও। বাংলাদেশের বিপক্ষে এই স্কোরটা তাদের যৌথভাভাবে সর্বনিম্ন স্কোরের রেকর্ডে লেখা হয়ে গেলো।

কাকতালীয়ভাবে এই দুটো লজ্জাই কিউইরা পেলো বাংলাদেশে! আগেরবার বাংলাদেশ সরাসরি যুক্ত না থাকলেও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের ৬০ রানে অলআউট হওয়ার রেকর্ডটা লেখা হয়েছিল বাংলাদেশেই। সেবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন স্কোরের লজ্জা পেয়েছিল নিউজিল্যান্ড। আর এবার ঢাকায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেই অলআউট হলো ৬০ রানে।  

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের